1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

ঢাকায় ডিএমপির বিশেষ চিরুনি অভিযান: ৫০০ গ্রেপ্তার, মামলা ৫৮

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 13-08-2026 ইং
  • 13659 বার পঠিত
ad728

রাজধানীতে ডিএমপির অভিযানে ৫০০ জন গ্রেফতার, উদ্ধার অস্ত্র ও মাদক

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৫০০ জনকে গ্রেফতার করা হয়েছে।

এ সময় অপরাধ দমনে দায়ের করা হয়েছে ৫৮টি মামলা। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও অপরাধীদের ধরতে এই নিয়মিত অভিযান চালানো হয়।

আজ বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিভাগভিত্তিক গ্রেফতারের চিত্র

  • মিরপুর বিভাগ: ১০১ জন

  • মতিঝিল বিভাগ: ৮৫ জন

  • ওয়ারী বিভাগ: ৬৫ জন

  • তেজগাঁও বিভাগ: ৫৩ জন

  • লালবাগ বিভাগ: ৪৯ জন

  • রমনা বিভাগ: ৪৬ জন

  • উত্তরা বিভাগ: ৪৩ জন

  • গুলশান বিভাগ: ৩৪ জন

  • গোয়েন্দা বিভাগ (ডিবি): ১৭ জন

  • সিটিটিসি: ৭ জন

উদ্ধারকৃত আলামত ও মালামাল

অভিযানকালে পুলিশ ২টি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন, ৩টি চাপাতি, ১টি হাতুড়ি এবং ১টি খেলনা পিস্তল উদ্ধার করেছে।

মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৬ হাজার ৬৪৭ পিস ইয়াবা, ১২ কেজি ২০০ গ্রাম গাঁজা, ৪০ বোতল ফেনসিডিল এবং ১০০ গ্রাম ও ৩ পুরিয়া হেরোইন।

এ ছাড়া ৬টি মোবাইল ফোন, ৫ কেজি ওজনের একটি পিতলের জালি জব্দ করার পাশাপাশি ১ জন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনি প্রক্রিয়া শেষ করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728
ad728