1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

মালেয়েশিয়ানদের মন জয় করতে পর্দায় এলো ‘আওয়ারাপন ২’

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 13-08-2026 ইং
  • 11259 বার পঠিত
ad728

মালয়েশিয়ার পর্দায় ইমরান হাশমির ‘আওয়ারাপান ২’: শুটিং স্থান ঘিরে প্রবাসীদের বাড়তি উন্মাদনা

বলিউড অভিনেতা ইমরান হাশমির ক্যারিয়ারের অন্যতম জনপ্রিয় ও কাল্ট ছবি ‘আওয়ারাপান’-এর বহুল প্রতীক্ষিত সিক্যুয়েল ‘আওয়ারাপান ২’ অবশেষে মালয়েশিয়ার প্রেক্ষাগৃহে শুভ মুক্তি পেয়েছে।

সিনেমাটিকে কেন্দ্র করে কুয়ালালামপুরে বসবাসরত বাংলাদেশ ও ভারতসহ দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে দারুণ উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে।

২০০৭ সালের মূল ছবিতে ‘শিবম পণ্ডিত’ চরিত্রটি দর্শকদের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছিল।

দীর্ঘ ১৯ বছর পর সেই পুরোনো ও আলোচিত রূপেই রূপালী পর্দায় প্রত্যাবর্তন করলেন ইমরান হাশমি।

নিতিন কক্কর পরিচালিত এই কিস্তিতে ইমরান হাশমির পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন দিশা পাটানি, প্রবীণ অভিনেত্রী শাবানা আজমি এবং সুভিন্দর ভিকি।

ছবিটির মূল আকর্ষণ কেবল গল্প বা ইমরান হাশমির ফেরাই নয়, বরং এর বড় একটি অংশের শুটিং হয়েছে মালয়েশিয়ায়।

কুয়ালালামপুরের প্রাণকেন্দ্র বুকিত বিনতাং এবং বিখ্যাত শপিং গন্তব্য ‘প্যাভিলিয়ন কুয়ালালামপুর’-এর মতো ব্যস্ত ও পরিচিত স্থানে ধারণ করা হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য।

স্থানীয় জানা-শেোনা স্থানে চিত্রায়িত হওয়ায় প্রবাসী ও স্থানীয় দর্শকদের কাছে ছবিটি নিয়ে বাড়তি কৌতূহল তৈরি হয়েছে।

উল্লেখযোগ্য যে, ২০০৭ সালে মুক্তি পাওয়া প্রথম ‘আওয়ারাপান’ ছবিটি তৎকালীন সময়ে বক্স অফিসে খুব একটা প্রভাব ফেলতে না পারলেও, এর হৃদয়স্পর্শী গান ও দুর্দান্ত অভিনয়ের গুণে পরবর্তীতে এটি দর্শকপ্রিয়তার শীর্ষে উঠে আসে।

দীর্ঘ বিরতির পর পরিচিত চরিত্র ও মালয়েশিয়ার নান্দনিক দৃশ্যপট মিলিয়ে সিক্যুয়েলটি সিনেমা হলে কেমন সাড়া ফেলে—এখন সেটাই দেখার অপেক্ষা।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..