1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

লেক অন্টারিও’ নাম বদলে ট্রাম্পের আদেশ, বিলবোর্ড বসিয়ে কানাডার প্রতু্যত্তর

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 30-08-2026 ইং
  • 5552 বার পঠিত
ad728

কানাডার সঙ্গে চলমান উত্তপ্ত বাণিজ্য যুদ্ধ ও শুল্ক সংঘাতের মধ্যেই উত্তর আমেরিকার বিখ্যাত ‘লেক অন্টারিও’-র নাম বদলে ‘লেক আমেরিকা’ করার নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের এই আদেশকে তোয়াক্কা না করে হ্রদের তীরে বড় বিলবোর্ড বসিয়ে নিজেদের অবস্থান শক্তভাবে জানান দিয়েছে কানাডা।

আজ রোববার (৩০ আগস্ট) বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, লেকের কানাডা অংশে বসানো ওই বিলবোর্ডে স্পাষ্ট ভাষায় লেখা রয়েছে: ‘লেক অন্টারিও। এখন এবং সবসময়।’

ঘটনাবলির নেপথ্য ও পাল্টাপাল্টি যুক্তি:

  • ট্রাম্পের নির্বাহী আদেশ: গত বৃহস্পতিবার আদেশে স্বাক্ষর করে ট্রাম্প দাবি করেন, হ্রদের সবচেয়ে গভীরতম অংশটি মার্কিন সীমানার ভেতরে পড়ায় অধিকাংশ জলরাশির মালিক যুক্তরাষ্ট্র। নাম পরিবর্তনের জন্য প্রয়োজনীয় যাবতীয় দাপ্তরিক নথিপত্র যথাযথ কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

  • কানাডার প্রতু্যত্তর: অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড মন্তব্য করেন, “প্রেসিডেন্ট ট্রাম্পের অনেক আগে থেকেই এই হ্রদের নাম লেক অন্টারিও ছিল এবং ট্রাম্প চলে যাওয়ার অনেক পরেও এর নাম এটিই থাকবে।” কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিও বিষয়টি পুনর্ব্যক্ত করে বলেন, হ্রদটি চিরকাল লেক অন্টারিও নামেই পরিচিত থাকবে।

উল্লেখ্য, দুই দেশের সাম্প্রতিক দ্বিপক্ষীয় বাণিজ্য আলোচনা ব্যর্থ হওয়ার পর কানাডার ২ হাজার কোটি ডলারের পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। জবাবে কানাডাও আগামী মাস থেকে সমপরিমাণ পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেয়। এই অর্থনৈতিক টানাপোড়েনের ধারাবাহিকতায় এবার দুই দেশের সীমানায় অবস্থিত ঐতিহ্যবাহী এই জলপথের নামকরণ নিয়ে নতুন করে কূটনৈতিক ও রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ল।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..