1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

আসছে সাইবার সুরক্ষা আইন

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 08-06-2026 ইং
  • 2282 বার পঠিত
ad728

সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি, বট-নিয়ন্ত্রিত অ্যাকাউন্ট এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার রোধে সরকার ‘সাইবার সুরক্ষা আইন-২০২৬’ নামে নতুন একটি আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে। এ আইনের মাধ্যমে ফেসবুক, মেটা, এক্স (সাবেক টুইটার)সহ আন্তর্জাতিক প্রযুক্তি প্ল্যাটফর্মগুলোকে নির্দিষ্ট সময়ের মধ্যে ক্ষতিকর ও বিভ্রান্তিকর কনটেন্ট অপসারণে বাধ্য করার বিধান রাখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

সোমবার (৮ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের দ্বিতীয় দিনে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খানের উত্থাপিত এক নোটিশের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য জানান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি, বট-নিয়ন্ত্রিত অ্যাকাউন্ট এবং এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি ছবি ও ভিডিওর অপব্যবহার রোধে সরকারের হস্তক্ষেপ কামনা করে কার্যপ্রণালী বিধির ৭১ বিধির আওতায় নোটিশটি উত্থাপন করেন হেলেন জেরিন খান।

নোটিশের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সরকারপ্রধান, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের বিভ্রান্তিকর ও মানহানিকর কনটেন্ট ছড়িয়ে দেওয়া হচ্ছে। মতপ্রকাশের স্বাধীনতার নামে এসব কর্মকাণ্ড কতটা গ্রহণযোগ্য, তা নতুনভাবে মূল্যায়ন করা প্রয়োজন।

তিনি বলেন, সাইবার স্পেস-সংক্রান্ত বিদ্যমান আইন ও বিধিব্যবস্থাকে আধুনিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে একটি নতুন আইনি কাঠামোর খসড়া প্রস্তুত করা হচ্ছে।


ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728