1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

ক লাফে বাড়ল সোনার দাম: নতুন দর কত?

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 13-08-2026 ইং
  • 12593 বার পঠিত
ad728

স্থানীয় বাজারে দাম বাড়ার কারণে দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম।

নতুন দর অনুযায়ী, ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণে ১,৬৩৩ টাকা বৃদ্ধি পেয়ে সর্বমোট দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৬,৭৭৯ টাকা (ভ্যাটসহ)।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী বা পাকা সোনার দর বৃদ্ধির ফলেই এই সমন্বয় করা হয়েছে, যা আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

স্বর্ণের নতুন ও পূর্ববর্তী দর (প্রতি ভরি):

  • ২২ ক্যারেট: নতুন দাম ২,৩৬,৭৭৯ টাকা (গতকাল ছিল ২,৩৫,১৪৬ টাকা)।

  • ২১ ক্যারেট: নতুন দাম ২,২৬,১৬৫ টাকা (গতকাল ছিল ২,২৪,৫৯০ টাকা)।

  • ১৮ ক্যারেট: নতুন দাম ১,৯৪,২০৬ টাকা (গতকাল ছিল ১,৯২,৮৬৪ টাকা)।

  • সনাতন পদ্ধতি: নতুন দাম ১,৫৮,৬৩০ টাকা (গতকাল ছিল ১,৫৭,৫২২ টাকা)।

বাজুসের নির্দেশনা অনুযায়ী, পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত সারাদেশের জুয়েলারি দোকানগুলোতে এই মূল্যসূচি বহাল থাকবে।

অলংকারের ডিজাইন ভেদে মজুরি ভিন্ন হতে পারে। তবে স্বর্ণালংকারের নির্ধারিত বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত কোনো ভ্যাট আদায় করা যাবে না।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..