1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

মেট্রোরেল যাত্রীদের জন্য সুখবর!

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 13-08-2026 ইং
  • 12754 বার পঠিত
ad728

ঢাকায় মেট্রোরেলে চলাচলকারী যাত্রীদের সুবিধা আরও বাড়তে চলেছে। চলতি মাসের শেষ দিকে দুটি ট্রেন এবং সেপ্টেম্বর থেকে রাতে চলাচলের সময় বাড়ানো হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বর্তমানে রাতে মতিঝিল থেকে উত্তরার পথে সর্বশেষ ট্রেন ছাড়ছে সাড়ে ১০টায়। আর উত্তরা থেকে রাতের সর্বশেষ ট্রেন ছাড়ছে ৯টা ৫০ মিনিটে। প্রতিদিন সকাল সাড়ে ৬টায় উত্তরা থেকে মতিঝিলগামী দিনের প্রথম মেট্রোরেল ছাড়ে। আর মতিঝিল থেকে উত্তরাগামী দিনের প্রথম মেট্রোরেল ছাড়ে সকাল সোয়া ৭টায়। 

এক্ষেত্রে রাতে মেট্রোরেল চলাচলের সময় আধঘণ্টা বাড়িয়ে ১১টা পর্যন্ত করার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। তবে সকালে সময় বাড়ানোর বিষয়ে আপাতত কোনো পরিকল্পনা নেই বলে ডিএমটিসিএলের কর্মকর্তারা জানিয়েছেন।

জানা গেছে, সময় সম্প্রসারণের জন্য ট্রেনের প্রয়োজনীয় চালক বা অপারেটরদের প্রশিক্ষণ ইতোমধ্যেই শেষ পর্যায়ে, যা ২৬ আগস্ট সম্পন্ন হবে। রক্ষণাবেক্ষণ কাজ ঠিক রেখে সেবা প্রসারিত করতেই এই নতুন প্রস্তুতি। 

ডিএমটিসিএল সূত্র জানায়, চলতি মাসের শেষ দিকেই বাড়তি দুটি ট্রেনের চলাচল শুরু হবে। এ ক্ষেত্রে এখন শেষ ট্রেনের মাঝখানে যে ২০ মিনিটের বিরতি আছে, তা কমে ৭ থেকে ৮ মিনিটে নেমে আসবে। এতে প্রতিদিন আনুমানিক ১০ হাজার বাড়তি যাত্রী অনায়াসে যাতায়াত করতে পারবেন।

ডিএমটিসিএলের পরিচালক মো. নজরুল ইসলাম গণমাধ্যমকে জানান, রাতে দুটি ট্রেন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। দিন-তারিখ শিগগিরই চূড়ান্ত করা হবে। ট্রেন বাড়লে দুই ট্রেনের বিরতিও কমে আসবে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..