1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

রুশ হামলায় ইউক্রেনে নারী নিহত; রোমানিয়ার আকাশে ড্রোন ফেলল ন্যাটো

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 16-08-2026 ইং
  • 12288 বার পঠিত
ad728

ইউক্রেন জুড়ে আবারও বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নিজ শহর ক্রিভি রিহে হামলায় এক নারী নিহত এবং অন্তত সাতজন আহত হয়েছেন।

পাশাপাশি রাজধানী কিয়েভে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অনাবাসিক স্থাপনায় আগুন লেগে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

অন্যদিকে, সংঘাতের আঁচ ছড়িয়ে পড়েছে প্রতিবেশী ন্যাটো সদস্য রাষ্ট্র রোমানিয়াতেও।

দেশটির আকাশসীমায় অবৈধভাবে অনুপ্রবেশ করা একটি ড্রোনকে ন্যাটোর এয়ার পুলিশিং মিশনে থাকা স্প্যানিশ এফ-১৮ যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে।

চলতি বছরে রোমানিয়া সীমান্ত এলাকায় এটি চতুর্থ ড্রোন ভূপাতিতের ঘটনা। মস্কোও দাবি করেছে, তারা ইউক্রেন থেকে আসা ১০০টির বেশি ড্রোন আকাশে ধ্বংস করেছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..