নওগাঁর মহাদেবপুরে একাধিক মামলার আসামি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মাসুদুর রহমান মাসুদকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার খাজুর ইউনিয়নের কুঞ্জবন পুরাতন বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে কুঞ্জবন পুরাতন ব্রিজ এলাকা থেকে ওষুধ কিনে বাড়ি ফেরার পথে পুলিশ মাসুদকে গ্রেপ্তার করে।
তিনি ২০২৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, গ্রেপ্তারকৃত মাসুদুর রহমানের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পক্ষে প্রচারণা চালানোসহ একাধিক মামলা রয়েছে।
শনিবার বিকেলেই আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।