1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

কুয়ালালামপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উদযাপন করল মালয়েশিয়া বিএনপি

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 16-08-2026 ইং
  • 11555 বার পঠিত
ad728

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছে মালয়েশিয়া বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ।

শনিবার (১৫ আগস্ট) রাতে কুয়ালালামপুরের বুকিট বিন্তাং এলাকার একটি রেস্তোরাঁ হলরুমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মালয়েশিয়া বিএনপির সহসভাপতি তালহা মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দলের সাংগঠনিক সম্পাদক মির্জা সালহা উদ্দিন। আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক দূরদর্শিতা, সংগ্রাম ও আপসহীন নেতৃত্বের কথা স্মরণ করে বলেন, বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার আদায়ে তার অবদান অবিস্মরণীয়।

চরম প্রতিকূলতা ও কারাবরণের পরও তিনি দেশ ও মানুষের স্বার্থ থেকে বিচ্যুত হননি। অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে 'সবার আগে বাংলাদেশ' চেতনাকে সামনে রেখে একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক দেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত এবং তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

 অনুষ্ঠানে মালয়েশিয়া বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও জাসাসের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..