1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

১২ হত্যা মামলার আসামি টুঙ্গিপাড়া ছাত্রলীগের সাবেক সভাপতি ঢাকায় গ্রেপ্তার

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 16-08-2026 ইং
  • 12087 বার পঠিত
ad728

রাজধানীর মিরপুর থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) সাবেক সভাপতি রেজাউল হক বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) রাতে মিরপুরের শাহআলী এলাকা থেকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

রোববার সকালে ১০ দিনের রিমান্ড আবেদন করে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পাঠানো হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।

গ্রেপ্তারকৃত রেজাউল হক বিশ্বাস (৪৫) গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামের মৃত শাফি বিশ্বাসের ছেলে।

তিনি টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন এবং ২০২৩ সালে গঠিত নতুন কমিটিতে যুবলীগের সভাপতি পদপ্রার্থী ছিলেন।

মিরপুর মডেল থানার ওসি জানান, গত ৫ আগস্ট-পরবর্তী সময়ে টুঙ্গিপাড়ায় সংঘটিত বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অন্যতম মূল নেতৃত্বদাতা ছিলেন রেজাউল।

তার বিরুদ্ধে দেশের একাধিক থানায় অন্তত ১২টি হত্যা মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..