নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ততার অভিযোগ ওঠায় পদত্যাগ করেছেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. নূরুল করিম।
রবিবার (১৬ আগস্ট) তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পদত্যাগপত্র দাখিল করেন, যেখানে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কারণ হিসেবে ‘ব্যক্তিগত বিষয়’ উল্লেখ করা হয়েছে।
পদত্যাগপত্রের বরাতে জানা যায়, ২০২৬ সালের ৩০ জুলাই তিনি সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছিলেন। দায়িত্ব গ্রহণের পর থেকে অর্পিত পদটি বিশ্বস্ততার সাথে পালন করে আসছিলেন বলেও পত্রে দাবি করেন তিনি। তবে ব্যক্তিগত বাধ্যবাধকতার কারণে এই পদে তার পক্ষে আর দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না জানিয়ে পদত্যাগপত্র জমা দেন তিনি।
এ জাতীয় আরো খবর..