বাংলাদেশী-আমেরিকান আইনজীবী, সমাজবিজ্ঞানী ও শিক্ষাবিদ ড. গোলাম রব্বানী নয়ন বাঙালি সমাজসেবা ও নেতৃত্বে বিশেষ অবদানের জন্য নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির সম্মাননা অর্জন করেছেন।
ড. গোলাম রব্বানী নয়ন বাঙালি বাংলাদেশী-আমেরিকান আইনজীবী, সমাজবিজ্ঞানী, শিক্ষাবিদ এবং সামাজিক ন্যায়বিচার, মানবাধিকার, নির্বাচনী আইন, নেতৃত্ব বিকাশ ও সমাজসেবামূলক রাজনৈতিক কর্মকাণ্ডে দুই দশকেরও বেশি সময় ধরে তরুণদের নেতৃত্ব ও নাগরিক অংশগ্রহণ বৃদ্ধিতে এবং প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে কাজ করে যাচ্ছেন।
এই কীর্তিমানের হাতে গড়া প্রতিষ্ঠান বাঙালির পাঠশালা ও স্কুল অব লিডারশিপ তরুণ নেতৃত্ব তৈরি এবং সমাজসেবার সাথে রাজনৈতিক অংশগ্রহণের সমন্বয়ে কাজ করে। তিনি ইমিগ্র্যান্টস ইন্টারন্যাশনাল ইউএসএ - এর উপদেষ্টা হিসেবেও কাজ করে থাকেন। তার কাজ জাতিগত সচেতনতা বৃদ্ধিতে কাজ করে। এছাড়াও তিনি অভিবাসী ও শরণার্থীদের ক্ষমতায়ন, শ্রম অধিকার এবং সামাজিক ন্যায়বিচারের সমর্থনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
ড. গোলাম রাব্বানী নয়ন বাঙালি ক্যালিফোর্নিয়া স্টেট বার - এর একজন নিবন্ধিত ফরেইন লিগ্যাল কনসালটেন্ট হিসেবে কাজ করেছেন এবং মিশিগানে সমাজসেবায় নিয়োজিত। গণতান্ত্রিক অংশগ্রহণ, ভোটাধিকার এবং মানবাধিকার রক্ষায় তার কাজ প্রশংসিত হয়েছে।
প্রাপ্ত সম্মাননা প্রসঙ্গে তিনি বলেন, যেকোনো পুরস্কার আসলে দায়িত্ব বাড়িয়ে দেয়। এবারের অর্জনটিও তেমন। সংশ্লিষ্ট সবার প্রতি আমার শুভ কামনা রইল।
এ জাতীয় আরো খবর..