1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

ক্রিশ্চিয়ানো রোনালদোর বিয়ে নিয়ে নতুন তথ্য

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 17-08-2026 ইং
  • 12000 বার পঠিত
ad728

জর্জিনা রদ্রিগেজের সাথে নিজের বিয়ে প্রায় পুরোপুরি গোপন রাখার সিদ্ধান্ত নিয়ে নতুন প্রশ্নের মুখে পড়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এক পর্তুগিজ টেলিভিশন উপস্থাপিকার দাবি, এই অনুষ্ঠানের ব্যাপারে তার পরিবারের সদস্যরাও হয়তো তেমন কোনো আগাম খবর পাননি।


দম্পতির বিয়ের সনদে জানা যায়, ১১ আগস্ট ক্যাসকাইসের বাড়িতে রোনালদো ও রদ্রিগেজের বিয়েতে উপস্থিত ছিলেন না রোনালদোর মা দোলোরেস আভেইরো এবং তার ভাইবোন হুগো, এলমা ও কাতিয়া। এই তথ্য প্রকাশ পাওয়ার পরই ওঠে এই দাবি। ঘরোয়া এই বিয়ের অনুষ্ঠানে ছিলেন কেবল চারজন সাক্ষী এবং দম্পতির পাঁচ সন্তান।


‘দ্য সান’-এর তথ্য অনুযায়ী, টিভিআই চ্যানেলের অনুষ্ঠান ‘দোইস আস দেজ’-এ রোনালদোর পরিবারের অনুপস্থিতি নিয়ে আলোচনার সময় এই চাঞ্চল্যকর দাবি করেন পর্তুগিজ উপস্থাপিকা ক্রিস্টিনা ফেরেইরা। তিনি বলেন, ‘এটা অনেক সমস্যার সৃষ্টি করবে, কারণ পরিবার সেখানে উপস্থিত ছিল না।’ এরপর তিনি ইঙ্গিত দেন, বিয়ের কথা শুরু হওয়ার আগ মুহূর্ত পর্যন্তও হয়তো তারা জানতেন না এই অনুষ্ঠানের কথা।


ফেরেইরা বলেন, ‘তাদের হয়তো জানারই কথা ছিল না। অথবা যদি জেনেও থাকেন, সেটা ছিল মাত্র ৩০ সেকেন্ড আগে।’


তবে ফেরেইরার এই মন্তব্য একটি দাবি মাত্র, এটি রোনালদো বা তার পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা কোনো তথ্য নয়। তার সহ-উপস্থাপক ক্লদিও রামোস সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা বিষয়বস্তু থেকে সিদ্ধান্তে পৌঁছানোর ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান।


ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..