1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশী ড. গোলাম রাব্বানী নয়ন বাঙালির বিশেষ স্বীকৃতি

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 17-08-2026 ইং
  • 11493 বার পঠিত
ad728

যুক্তরাষ্ট্রে অবস্থানরত প্রখ্যাত বাংলাদেশী গবেষক, শিক্ষাবিদ ও আইনজ্ঞ ড. গোলাম রাব্বানী নয়ন বাঙালীকে তার অসামান্য একাডেমিক সাফল্য, পেশাগত উৎকর্ষ এবং সমাজ উন্নয়নে অবদানের জন্য বিশেষ সম্মাননায় ভূষিত করেছে অভিবাসী অধিকার ও কল্যাণবিষয়ক সংগঠন ইমিগ্র্যান্টস ইন্টারন্যাশনাল, ইনক. ইউএসএ।

​গত ১৩ আগস্ট ২০২৬, নিউ ইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনের চেয়ারপার্সন অ্যাটর্নি মইন চৌধুরী আনুষ্ঠানিকভাবে তার হাতে এই সম্মাননা পত্র তুলে দেন।

​ঘোষণাপত্রে উল্লেখ করা হয়, ড. গোলাম রাব্বানী নয়ন বাঙালি বর্তমানে ইমিগ্র্যান্টস ইন্টারন্যাশনাল-এর অন্যতম উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সাইন্স অ্যান্ড টেকনোলজির (WUST) একজন অ্যাডজাঙ্কট প্রফেসর। তৃণমূলে রাজনৈতিক নেতৃত্বের বিকাশে কাজ করা 'স্কুল অব লিডারশিপ'-এর প্রতিষ্ঠাতা তিনি।

ড. ​গোলাম রাব্বানী নয়ন বাঙালির উজ্জ্বল শিক্ষাজীবন ও পেশাগত অর্জনের দীর্ঘ তালিকা রয়েছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সামাজিক বিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন, যেখানে স্নাতকোত্তরে তিনি মেধা তালিকায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেন। পরবর্তীতে তিনি লিবার্টি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাবিষয়ক আইনে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন এবং সেখানে রিসার্চ ফেলো হিসেবেও কাজ করেন। 

এছাড়া, তিনি বিখ্যাত হার্ভার্ড কেনেডি স্কুল থেকে 'পাবলিক লিডারশিপ ক্রিডেনশিয়াল' (PLC) অর্জন করেন এবং ওয়াশিংটন ডিসির হার্ভার্ড অ্যালামনাই কমিউনিটির সাথে যুক্ত।
২০০১ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়া এই আইনজ্ঞ যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া স্টেট বারের অন্তর্ভুক্ত একজন নিবন্ধিত 'ফরেন লিগ্যাল কনসালট্যান্ট'। 

যুক্তরাষ্ট্রে অবস্থানকালীন দীর্ঘ সাত বছর ধরে তিনি একাডেমিক ও গবেষণা কাজে যুক্ত রয়েছেন। লিবার্টি ইউনিভার্সিটিতে তার গবেষণার মূল ক্ষেত্র ও কেন্দ্র ছিল ‘প্রিন্স উইলিয়াম কাউন্টি ডিস্ট্রিক্ট স্কুলস’।

​সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষা, গবেষণা, তৃণমূল নেতৃত্ব বিকাশ এবং প্রবাসী কমিউনিটির ক্ষমতায়নে তার ধারাবাহিক অবদান নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..