1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

সরকারি হাসপাতালের সার্বিক মান বাড়াতে ৬৯ কর্মকর্তাকে পরিদর্শনের দায়িত্ব দিল স্বাস্থ্য মন্ত্রণালয়

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 18-08-2026 ইং
  • 10134 বার পঠিত
ad728

সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা সেবার মান বাড়ানো, কার্যক্রমে স্বচ্ছতা আনা এবং সার্বিক ব্যবস্থাপনা তদারকিতে বড় পদক্ষেপ নিয়েছে সরকার।

প্রতিটি হাসপাতালে নিয়মিত পর্যবেক্ষণ ও পরিদর্শনের জন্য ৬৯ জন জ্যেষ্ঠ কর্মকর্তাকে বিশেষ দায়িত্ব দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

রবিবার (১৬ আগস্ট) স্বাস্থ্য সেবা বিভাগ থেকে জারি করা এক নির্দেশনায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

এতে বলা হয়েছে, অতিরিক্ত সচিব থেকে শুরু করে সহকারী সচিব পদমর্যাদার এসব প্রশাসনিক কর্মকর্তাদের নির্ধারিত জেলা ও উপজেলার হাসপাতালগুলোর প্রশাসনিক ও চিকিৎসাসেবার দিকগুলো নজরদারির আওতায় আনতে হবে।

মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাজের সুনির্দিষ্ট পরিধি নির্ধারণ করে দেওয়া হয়েছে।নির্দেশনায় বলা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তা নিজের এলাকার হাসপাতালগুলোর অবকাঠামো, পরিষ্কার-পরিচ্ছন্নতা, স্বাস্থ্য সরঞ্জাম এবং নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তদারকি করবেন।

এ ক্ষেত্রে হাসপাতালের শীর্ষ কর্তাদের সঙ্গে আলোচনা করে সেবার মান বাড়াতে প্রয়োজনীয় পদেক্ষেপ নেবেন তাঁরা।

এই পুরো প্রক্রিয়ায় সাচিবিক সহযোগিতার জন্য পরিদর্শকের নিজস্ব দপ্তরের প্রশাসনিক বা ব্যক্তিগত কর্মকর্তা তাঁর সঙ্গী হবেন।

তদারকিতে প্রাধান্য পাবে যেসব বিষয়:

  • ডিজিটাল উপস্থিতি: চিকিৎসক ও কর্মীদের ডিজিটাল হাজিরা ব্যবস্থা নিয়মিত পরীক্ষা করে মন্ত্রণালয়ে রিপোর্ট পাঠাতে হবে।

  • সমন্বিত জনস্বাস্থ্য উদ্যোগ: জেলা ও উপজেলা প্রশাসনের পাশাপাশি স্থানীয় সিভিল সার্জনদের সঙ্গে সমন্বয় রেখে টিকাদান, অসংক্রামক ব্যাধি প্রতিরোধ, প্রসূতি ও শিশু স্বাস্থ্য, পুষ্টি এবং প্রবীণ চিকিৎসাসেবার অগ্রগতি তদারকি করতে হবে।

  • কার্যকর সুপারিশ: হাসপাতাল সেবায় উদ্ভাবনী উদ্যোগ নেওয়া এবং তা বাস্তবায়নে স্থানীয় কর্মকর্তাদের উৎসাহিত করা।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..