1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

বিএনপি মহাসচিব পদে যোগ্য নেতা আলাল ভাই

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 18-08-2026 ইং
  • 11675 বার পঠিত
ad728

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে নিচের মন্তব্য প্রতিবেদনটি লিখেছেন বাঙালির পাঠশালা ও স্কুুল অব লিডারশিপের প্রতিষ্ঠাতা ড. গোলাম রাব্বানী নয়ন বাঙালি :  


বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যখন বিভক্তি, হিংসা ও অস্থিরতা বেড়ে চলছে, তখন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ভাই আমাদের সামনে এক অনন্য উদাহরণ হিসেবে দাঁড়িয়েছেন। তিনি জাতীয়তাবাদী রাজনীতির একজন বলিষ্ঠ কণ্ঠস্বর, যিনি দলীয় আদর্শ ও জনগণের স্বার্থ রক্ষায় আপসহীন। তার নেতৃত্ব ও চিন্তাধারার চারটি স্তম্ভ হলো – ঐক্য, বিশ্বাস, ধৈর্য্য ও সহনশীলতা।


ঐক্যের প্রতীক—

সৈয়দ আলাল ভাই সব সময় বিএনপির অভ্যন্তরীণ ও বহির্বিশ্বে ঐক্য বজায় রাখার জন্য কাজ করে যাচ্ছেন। তিনি বিশ্বাস করেন, দলীয় ঐক্য এবং জাতীয় সংহতি ছাড়া স্বাধীনতা ও গণতন্ত্র টিকিয়ে রাখা সম্ভব নয়। তার কণ্ঠে সবসময় শোনা যায় – “ভাঙন নয়, বন্ধন চাই”।


বিশ্বাসে অটল——

তিনি একজন সত্যিকারের জাতীয়তাবাদী চিন্তাবিদ, যিনি বিশ্বাস করেন জনগণই ক্ষমতার উৎস। জাতীয় স্বার্থ, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতান্ত্রিক মূল্যবোধে তার আস্থা দৃঢ়। নানা প্রতিকূল অবস্থার মধ্যেও তিনি কখনো আদর্শচ্যুতি ঘটাননি


ধৈর্য্যের প্রতিমূর্তি——

রাজনীতির দীর্ঘ পথচলায় তিনি যেভাবে বারবার প্রলোভন, নিপীড়ন ও ষড়যন্ত্রকে পাশ কাটিয়ে এগিয়ে গেছেন, তা অত্যন্ত শিক্ষণীয়। দল থেকে মনোনয়ন না পেয়েও দলের হাই কমান্ড দলের পরিচালনা করে যাচ্ছেন দূরদর্শী নেতৃত্ব দিয়ে ।


সহনশীলতায় অনন্য——

রাজনীতিতে সহনশীলতা খুবই গুরুত্বপূর্ণ একটি গুণ, যা সৈয়দ আলাল ভাইয়ের মধ্যে দারুণভাবে প্রতিফলিত হয়। তিনি ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল, যুক্তিনির্ভর বিতর্কে বিশ্বাসী এবং সবসময় অহিংস পথের অনুসারী।


জাতীয়তাবাদী আদর্শের জীবন্ত প্রতীক।

ঐক্য, বিশ্বাস, ধৈর্য্য ও সহনশীলতা – এই চারটি গুণের সমন্বয়ে তিনি আজ বিএনপির একজন নির্ভরযোগ্য নেতা এবং তরুণ প্রজন্মের জন্য এক প্রেরণার নাম।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..