1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

কাশিয়ানীতে অনুমতি ছাড়া সরকারি পুকুরপাড়ের ১১ গাছ বিক্রি, রুখে দিল স্থানীয়রা

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 19-08-2026 ইং
  • 11500 বার পঠিত
ad728

কাশিয়ানী (গোপালগঞ্জ): গোপালগঞ্জের কাশিয়ানীতে সরকারি খাস পুকুরপাড়ের ১১টি মূল্যবান গাছ অনুমতি ছাড়াই বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে সোহেল মোল্যা নামে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে।

আজ বুধবার (১৯ আগস্ট) সকালে ক্রেতা শ্রমিক নিয়ে গাছগুলো কাটতে গেলে স্থানীয় বাসিন্দারা বাধা দেন এবং পরে উপজেলা প্রশাসন এসে কাটা গাছগুলো জব্দ করে।

ঘটনাটি ঘটেছে উপজেলার ফুকরা ইউনিয়নের তারাইল বড় মাঠ এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, তারাইল বড় মাঠের পাশের সরকারি খাস পুকুরপাড়ে দেবদারু, উড়িআম, কড়ই ও লাটিমস কেটে নেওয়ার মতো প্রায় ১১টি মূল্যবান গাছ ছিল।

অভিযোগ উঠেছে, সরকারি কোনো তোয়াক্কা না করেই সোহেল মোল্যা এসব গাছ একই গ্রামের রিপন শেখের কাছে ২৫ হাজার টাকায় বিক্রি করে দেন।

বুধবার সকালে রিপন শেখ শ্রমিকদের নিয়ে গাছ কাটতে শুরু করলে স্থানীয় লোকজনের নজরে আসে।

এ সময় তারা গাছ কাটায় বাধা দেন এবং দ্রুত উপজেলা প্রশাসনকে খবর দেন। খবর পেয়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহশিলদার) ঘটনাস্থলে পৌঁছে কাটা গাছগুলো উদ্ধার করেন।

গাছের ক্রেতা রিপন শেখ জানান, "আমি সোহেল মোল্যার কাছ থেকে ২৫ হাজার টাকায় ১১টি গাছ কিনেছি। সকালে শ্রমিক নিয়ে কাটতে এসে সাতটি কাটার পরই তহশিলদার এসে বাধা দেন।"

তবে গাছ বিক্রির দায় অস্বীকার করে অভিযুক্ত সোহেল মোল্যা দাবি করেন, "পুকুরটি আমি লিজ নিয়েছি।

নতুন করে সরকারিভাবে গাছ লাগানো হবে বলে আগাছা পরিষ্কার করতে বলা হয়েছিল। কিন্তু সে বড় গাছ কেটে ফেলেছে।"

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাশিয়ানীর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নাজমুল হাসান জানান, অনুমতি ছাড়া সরকারি গাছ কাটার কোনো সুযোগ নেই।

সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে কেটে ফেলা ৭টি গাছ উদ্ধার করা হয়েছে এবং অপর ৪টি গাছ কাটা থেকে রক্ষা করা গেছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট লিখিত প্রতিবেদন পাঠানো হয়েছে।

কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীন মিয়া বলেন, "সহকারী কমিশনার (ভূমি) বিষয়টি আমাকে অবহিত করেছেন।

কাটা গাছগুলো জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনাটির তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..