1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

দুদকে নতুন কমিশনের দায়িত্ব গ্রহণ: অনুসন্ধান ও তদন্তে গতি ফেরার প্রত্যাশা

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 19-08-2026 ইং
  • 10845 বার পঠিত
ad728

ঢাকা: দীর্ঘ সাড়ে পাঁচ মাস (১৬৬ দিন) অভিভাবকহীন থাকার পর অবশেষে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অষ্টম কমিশন।

অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বে গঠিত নতুন কমিশনের চেয়ারম্যান ও দুই কমিশনার আজ বুধবার (১৯ আগস্ট) সকালে দুদকের প্রধান কার্যালয়ে গিয়ে নিজ নিজ দাপ্তরিক কাজ শুরু করেন।

এর আগে গতকাল মঙ্গলবার (১৮ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন নতুন কমিশনের এই তিন সদস্য। তাঁদের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে সংস্থাটির দীর্ঘদিনের স্থবিরতার অবসান ঘটল।

উল্লেখ্য, গত ৩ মার্চ তৎকালীন দুদক চেয়ারম্যান ও কমিশনাররা পদত্যাগ করলে পদগুলো শূন্য হয়ে পড়ে। দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর গত ১৮ আগস্ট নতুন চেয়ারম্যান ও দুই কমিশনারকে নিয়োগ দেওয়া হয়।

দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের আশা, নতুন নেতৃত্বের অধীনে দুদকের স্থগিত হয়ে থাকা অনুসন্ধান, তদন্ত এবং মামলার বিচার পরিচালনাসহ সামগ্রিক দুর্নীতিবিরোধী কার্যক্রমে নতুন গতি আসবে।

দুর্নীতি দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ঝুলে থাকা তদন্ত দ্রুত শেষ করা এবং সংস্থাটিকে আরও শক্তিশালী ও গতিশীল করাই এখন নতুন কমিশনের মূল চ্যালেঞ্জ বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..