1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

‘শিশুদের এই সিনেমা দেখা উচিত নয়’: ‘টক্সিক’ নিয়ে স্পষ্ট বার্তা ইয়াশের

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 19-08-2026 ইং
  • 11088 বার পঠিত
ad728

সাউথ স্টার ইয়াশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক’-এর ট্রেলার মুক্তির পরপরই ট্রেলারে থাকা তীব্র অ্যাকশন, সহিংসতা ও ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।

সিনেমাটির মূল উপজীব্য বিবেচনায় নিয়ে অভিনেতা ইয়াশ নিজেই দর্শকদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিয়েছেন—এই সিনেমা কোনোভাবেই শিশুদের দেখার জন্য তৈরি করা হয়নি।

সম্প্রতি প্রখ্যাত সাংবাদিক রজত শর্মার জনপ্রিয় টক শো ‘আপ কি আদালত’-এ হাজির হয়ে তরুণ ও শিশু দর্শকদের এই সিনেমা থেকে দূরে থাকার পরামর্শ দেন ইয়াশ।

সিনেমাটি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করে ইয়াশ বলেন, "শিশুদের এই সিনেমাটি দেখা উচিত নয়, তাদের বাড়িতেই থাকা ভালো।

এটি পুরোপুরি প্রাপ্তবয়স্কদের কথা মাথায় রেখে বানানো হয়েছে। প্রাপ্তবয়স্করা নিজের ভালো-মন্দ ও ন্যায়-অন্যায় বোঝেন। তারা সিনেমাটি থেকে কী শিক্ষা নেবেন বা কী বর্জন করবেন, সে সিদ্ধান্ত নিজেরাই নিতে পারবেন।"

ট্রেলারের কিছু দৃশ্য নিয়ে নেতিবাচক সমালোচনা হলেও ইয়াশের দাবি, ট্রেলারে পুরো গল্প বা এর গভীরতা ফুটিয়ে তোলা সম্ভব হয়নি। ‘টক্সিক’-এর মূল গল্প অত্যন্ত বাস্তবসম্মত ও অর্থবহ।

নায়ক কেন্দ্রিক গল্পের গভীরতা প্রসঙ্গে কেজিএফ খ্যাত এই তারকা বলেন, "একটি গল্পকে সার্থক করতে হলে মূল চরিত্রের প্রতিটি স্তর ও জটিলতা পর্দায় ফুটিয়ে তোলা জরুরি।

গল্প ও চরিত্রকে দর্শকের সামনে সৎ ও স্বাভাবিক উপায়ে উপস্থাপন করতেই এমন দৃশ্য তৈরি করা হয়েছে।" সিনেমাটি যে কেবল প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি, তা শুরু থেকে দেওয়া 'টক্সিক' ট্যাগলাইন দেখলেই স্পষ্ট বোঝা যায় বলে মনে করেন তিনি।

গীতু মোহনদাসের পরিচালনায় ‘টক্সিক’ চলচ্চিত্রে প্রথমবার দ্বৈত চরিত্রে হাজির হবেন ইয়াশ। এতে তাঁর পাশাপাশি নজরকাড়া তারকা বহরে রয়েছেন কিয়ারা আদভানি, নয়নতারা, তারা সুতারিয়া, হুমা কুরেশি ও রুক্মিণী বসন্ত।

আগামী ২৬ আগস্ট বিশ্বজুড়ে বড় পর্দায় শুভ মুক্তি পেতে যাচ্ছে বহুল আলোচিত এই প্যান-ইন্ডিয়ান সিনেমাটি।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..