1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন সাবেক মন্ত্রী দীপু মনি

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 19-08-2026 ইং
  • 10158 বার পঠিত
ad728

চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজা ও দাফনে অংশ নিতে সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও সংসদ সদস্য ডা. দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর করা হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১২ ঘণ্টার জন্য তাঁকে সাময়িক মুক্তি দেওয়া হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডা. দীপু মনির আইনি প্রতিনিধি অ্যাডভোকেট গাজী ফয়সাল ইসলাম।

তিনি জানান, বুধবার দুপুরে দীপু মনির মেয়ে তানি দিপাবলি নেওয়াজ মুন্সীগঞ্জ জেলা কারাগারে মায়ের সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎ শেষে কারাগার থেকে বের হয়ে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে যান এবং অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিমের কাছে প্যারোলে মুক্তির আনুষ্ঠানিক আবেদনপত্র জমা দেন।

অ্যাডভোকেট গাজী ফয়সাল ইসলাম বলেন, "আমরা মানবিক দিক বিবেচনায় চার দিনের প্যারোলে মুক্তির আবেদন করেছিলাম।

তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার জন্য মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।"

উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ।

স্বামীর মৃত্যুর খবর পাওয়ার পরই জানাজা, শেষশ্রদ্ধা ও দাফনের প্রক্রিয়ায় অংশ নিতে আইনি উপায়ে প্যারোলের এই আবেদন করে তাঁর পরিবার।

বর্তমানে ডা. দীপু মনি মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি রয়েছেন। আবেদন মঞ্জুর হওয়ায় নির্ধারিত সময়ের জন্য প্রশাসনের নিরাপত্তাবেষ্টনীতে তিনি মুক্তি পাবেন।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..