অভিনয়ের জগতের পাশাপাশি এবার ব্যাংকিং পেশায়ও যুক্ত হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা। প্রায় তিন মাস ধরে একটি বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি-ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস) হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
নতুন পেশায় যুক্ত হলেও অভিনয় থেকে সরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই তমার। বরং অভিনয়কে নিজের সবচেয়ে পছন্দের ও ভালোবাসার জায়গা হিসেবে উল্লেখ করে তিনি জানিয়েছেন, ভবিষ্যতেও নিয়মিত অভিনয় করে যেতে চান।
তমা মির্জা বলেন, অভিনয় তার প্রথম ভালো লাগা ও ভালোবাসার জায়গা। ব্যাংক কর্তৃপক্ষও তার অভিনয় পেশার বিষয়ে ইতিবাচক। ফলে চাকরির পাশাপাশি অভিনয় চালিয়ে যেতে কোনো বাধা দেখছেন না তিনি।
এ জাতীয় আরো খবর..