ইসরায়েলের কারাগারে আটক প্রখ্যাত বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলমকে মুক্ত করতে তুরস্কের সহায়তায় কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সরকার।
সরকারি সূত্রে জানা গেছে, ইসরায়েলে কূটনৈতিক চ্যানেলের অভাবে তুরস্কের মাধ্যমে শহিদুল আলমের মুক্তির জন্য মধ্যস্থতা চাওয়া হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, "বাংলাদেশ ও ইসরায়েলের মধ্যে সরাসরি কূটনৈতিক সম্পর্ক না থাকায় তৃতীয় দেশের মাধ্যমে যোগাযোগের চেষ্টা চলছে। তুরস্ক আমাদের বন্ধুপ্রতিম দেশ এবং তারা এই বিষয়ে ইতিবাচক ভূমিকা রাখছে।"
শহিদুল আলম কী কারণে ইসরায়েলে আটক হয়েছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া না গেলেও, সূত্রমতে তিনি একটি ফটোজার্নালিজম প্রকল্পের কাজে সেখানে যান এবং পরে নিরাপত্তা কর্তৃপক্ষ তাকে আটক করে।
সরকার বলছে, তার আইনি সহায়তা নিশ্চিত করতে পরিবার ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

