1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

সৌদির বিরুদ্ধে ব্যাপক হামলার হুমকি হুথির

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 20-08-2026 ইং
  • 10506 বার পঠিত
ad728

সৌদি আরবের বিরুদ্ধে সংঘাত আরও বাড়ানোর হুমকি দিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। সৌদি আরবের পদক্ষেপের জবাব দিতে সমুদ্রপথে অবরোধ, সৌদি সামরিক স্থাপনায় হামলা এবং ইয়েমেনের সার্বভৌমত্ব রক্ষাকে নিজেদের প্রধান নীতি হিসেবে ঘোষণা করেছে গোষ্ঠীটি।


হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, গত ২০ জুলাই থেকে সৌদি জাহাজ চলাচল নিষিদ্ধ করার পর এখন পর্যন্ত সৌদি তেলবাহী আটটি জাহাজে হামলা চালানো হয়েছে। এর মধ্যে পাঁচটি হামলা হয়েছে লোহিত সাগরে এবং তিনটি এডেন উপসাগর ও আরব সাগরে।


তিনি দাবি করেন, হুথিদের হুমকির কারণে ৪৮টি সৌদি তেলবাহী জাহাজকে ফিরে যেতে হয়েছে। এর মধ্যে ৩৪টি আরব সাগর ও ভারত মহাসাগর থেকে এবং ১৪টি লোহিত সাগর থেকে ফিরে গেছে।


ইয়াহিয়া সারি আরও দাবি করেন, সৌদি আরবের ইয়ানবু, নাজরান, জিজান ও আবহা এলাকায় এবং দেশটির পূর্বাঞ্চলের তেল সরবরাহ ব্যবস্থায় মোট নয়টি হামলা চালানো হয়েছে। পাশাপাশি আল-রুওয়াইক, আল-আবর, আল-ওয়াদিয়াহ, মারিব ও আল-মাখা এলাকায় সৌদি সামরিক অবস্থান লক্ষ্য করে আরও ১৪টি অভিযান চালানো হয়েছে।


হুথিদের এই সামরিক মুখপাত্র সতর্ক করে বলেন, ‘বড় ধরনের সংঘাত শুরু হলে তার জবাবও বড় ধরনের সংঘাত দিয়েই দেওয়া হবে।’


ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..