বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপ্রধান হিসেবে নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল।
আজ শনিবার (২২ আগস্ট) এক বার্তা পাঠিয়ে তিনি এই অভিনন্দন জানান।
ঢাকাস্থ নেপাল দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অভিনন্দন বার্তায় নেপালি প্রেসিডেন্ট নতুন রাষ্ট্রপতির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
একই সাথে নেপাল ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়া এবং দুদেশের জনগণের মধ্যকার সৌহার্দ্য আরও জোরালো করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন পৌডেল।
তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনে দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যকার বিদ্যমান সুসম্পর্ক আরও বিস্তৃত হবে।