1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

শৃঙ্খলাভঙ্গের দায়ে জরিমানা গুনছেন লিওনেল মেসি

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 22-08-2026 ইং
  • 11248 বার পঠিত
ad728

মাঠে সাধারণত শান্ত ও সংযত আচরণের জন্য পরিচিত হলেও এবার শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জরিমানার মুখোমুখি হয়েছেন লিওনেল মেসি। ফিলাডেলফিয়া ইউনিয়নের খেলোয়াড় কুইন সুলিভানের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে তার ঘাড়ের পেছনে হাত দেওয়ার ঘটনায় এ জরিমানা করেছে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস)।

কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিষয়টিকে ‘চড়’ হিসেবে উল্লেখ করলেও এমএলএসের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিপক্ষ ফুটবলারের মুখ, মাথা বা ঘাড়ে হাত দেওয়ার নিয়মনীতি ভঙ্গ করায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে জরিমানার সুনির্দিষ্ট অঙ্ক প্রকাশ করেনি লিগ কর্তৃপক্ষ।

ঘটনাটি ঘটে গত বুধবার ফিলাডেলফিয়ার মাঠে অনুষ্ঠিত ম্যাচের একেবারে শেষ মুহূর্তে। ইন্টার মায়ামির ২-২ গোলে ড্র হওয়া ওই ম্যাচের দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে (৯০+১১ মিনিট) সুলিভানের সঙ্গে তর্কাতর্কিতে জড়ান মেসি।

কথা-কাটাকাটির একপর্যায়ে মেসি হাত দিয়ে সুলিভানের ঘাড়ের পেছনে আঘাত করেন। এরপর দুজন মুখোমুখি দাঁড়িয়ে পড়লে মাঠে চরম উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনাটি মূল রেফারি ফিলিপ দুজিচের চোখ এড়িয়ে গেলেও পরবর্তীতে ভিডিও ফুটেজ পর্যালোচনা করে ইন্টার মিয়ামি তারকাকে এই শাস্তি দেওয়া হয়।

একই ম্যাচে একই ধরনের আচরণ করায় মেসির সতীর্থ ইয়ান ফ্রেকেও জরিমানা করা হয়েছে। পেনাল্টি বক্সের কাছে সুলিভান পড়ে যাওয়ার পর ফ্রে তার ঘাড় চেপে ধরলে দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি শুরু হয়।

ঘটনার জেরে ম্যাচের একেবারে শেষ দিকে ইন্টার মায়ামির ইয়ানিক ব্রাইট ও ফিলাডেলফিয়ার কাভান সুলিভানকে লাল কার্ড দেখান রেফারি। পরবর্তীতে অবশ্য স্বাধীন পর্যালোচনা প্যানেলের তদন্তে কাভানের লাল কার্ড, জরিমানা ও এক ম্যাচের নিষেধাজ্ঞা তুলে নেয় এমএলএস।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..