নওগাঁর বদলগাছীতে মাদক মামলায় সাক্ষী হওয়ার জেরে মো. পাখি (৩৮) নামে এক যুবকের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে এক মাদক কারবারির বিরুদ্ধে।
এই ঘটনায় এক নারী পথচারীও অগ্নিদগ্ধ হয়েছেন।
ঘটনার পরপরই স্থানীয় জনতা অভিযুক্ত মাদক কারবারি আসাদুজ্জামান টুটুলকে (৩৮) আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে।
দগ্ধ মো. পাখি কয়া ভবানীপুর গ্রামের আঙ্গুর হোসেনের ছেলে।
মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে পাখি বদলগাছী এলাকা থেকে মোটরসাইকেলযোগে কোলা বাজারের দিকে যাচ্ছিলেন।
আসাদুজ্জামান টুটুল বোতলজাত পেট্রোলে আগুন জ্বালিয়ে পাখির দিকে ছুড়ে মারেন।
হন।
অনুসন্ধানে জানা গেছে, গত ২৫ জুলাই গাঁজা ও হেরোইনসহ টুটুলকে গ্রেপ্তার করে বদলগাছী থানা পুলিশ।
জামিনে বেরিয়েই টুটুল সাক্ষী ও স্থানীয়দের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে এবং প্রতিশোধের সুযোগ খুঁজতে থাকে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন জানান, গ্রেপ্তারকৃত আসাদুজ্জামান টুটুল এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং সে বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে।
একটি নিয়মিত মামলার প্রস্তুতি চলছে এবং অপরাধের সাথে অন্য কারও ইন্ধন রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।