ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে আগামী ১ নভেম্বর থেকে সরকারি কর্মকর্তাদের পদায়ন শুরু হবে। ভোটের তারিখ ঘোষণা করা হবে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ কথা জানান শফিকুল আলম।
শফিকুল আলম জানান, নির্বাচন কমিশন (ইসি) সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট কার্যক্রম পরিচালনার জন্য প্রস্তুতি সম্পন্ন করছে। সরকারি কর্মকর্তাদের পদায়ন নির্বাচনের সময় কেন্দ্রে প্রশাসনিক কার্যক্রম তদারকির জন্য করা হচ্ছে।
তিনি আরও বলেন, ভোটের তারিখ ঘোষণা হওয়ার পর নির্ধারিত সময়সূচি অনুযায়ী নির্বাচন কার্যক্রম শুরু হবে এবং সকল প্রাসঙ্গিক তৎপরতা যথাসময়ে সম্পন্ন হবে।
এ জাতীয় আরো খবর..