1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

জামালপুরে ছয়তলা ভবন থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার: স্বামী পলাতক

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 23-08-2026 ইং
  • 10791 বার পঠিত
ad728

জামালপুর পৌর শহরের পাঁচরাস্তা মোড় সংলগ্ন কলাবাগান এলাকার একটি ছয়তলা ভবনের ভাড়া ফ্ল্যাট থেকে ইসরাত জাহান (৩৪) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ রোববার (২৩ আগস্ট) সকালে ভবনের পাঁচতলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ইসরাত জাহান দেওয়ানগঞ্জ উপজেলার গাড়াডোবা এলাকার মুদি ব্যবসায়ী কাওসার আহমেদ শাওনের স্ত্রী। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে পরিবারটি ওই ফ্ল্যাটটি ভাড়া নেয়। পারিবারিক কলহের জের ধরে শনিবার রাতে কাওসার তাঁর দুই সন্তানকে (বয়স ৬ ও ১০ বছর) একটি কক্ষে আটকে রেখে স্ত্রী ইসরাতকে বেধড়ক মারধর

করেন। পরদিন রোববার সকালে ফ্ল্যাটের বাইরে থেকে তালা ঝুলিয়ে তিনি পালিয়ে যান। পরে অবরুদ্ধ শিশুরা ঘরের জানালা দিয়ে চিৎকার শুরু করলে স্থানীয় বাসিন্দারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দেন। 

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে দরজা ভেঙে শিশুদের উদ্ধার করে এবং ভেতরের কক্ষে ওই গৃহবধূর মরদেহ পড়ে থাকতে দেখে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, প্রাথমিকভাবে ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে।

ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছেন। এ ঘটনায় মামলা দায়ের সহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..