1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

কুতুপালং ক্যাম্প থেকে ঘুরতে এসে নোয়াখালীতে দুই রোহিঙ্গা কিশোর-কিশোরী আটক

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 23-08-2026 ইং
  • 11249 বার পঠিত
ad728

কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে নোয়াখালীর সুবর্ণচরে ঘুরতে এসে স্থানীয় বাসিন্দাদের হাতে আটক হয়েছে দুই রোহিঙ্গা কিশোর-কিশোরী। শনিবার (২২ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার চরবাটা ইউনিয়নের

চরমজিদ ভূঞারহাট বাজার এলাকা থেকে স্থানীয়রা তাদের ধরে পুলিশে সোপর্দ করে।

আটককৃতরা হলো— কক্সবাজারের উখিয়াস্থ কুতুপালং ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের আব্দুর রহমানের ছেলে মো. ইসমাঈল (১৭) এবং একই ব্লকের জাফর আহমেদের মেয়ে নুমিনা খাতুন (১৬)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উখিয়ার নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প থেকে বের হয়ে ওই দুই কিশোর-কিশোরী নোয়াখালীর সুবর্ণচরের চরমজিদ ভূঞারহাট এলাকায় পৌঁছায়। সেখানে তাদের ঘোরাঘুরি ও চালচলন সন্দেহজনক মনে হলে স্থানীয়

বাসিন্দারা তাদের ধরে জিজ্ঞাসাবাদ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে বেড়াতে আসার কথা জানায়। পরবর্তীতে এলাকা ছেড়ে যাওয়ার উদ্দেশ্যে তারা একটি বাস কাউন্টারে টিকিট কাটতে গেলে স্থানীয়রা

নিশ্চিত হয়ে তাদের আটক করে এবং নিকটস্থ থানায় খবর দেয়। সংবাদ পেয়ে চরজব্বর থানা-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হেফাজতে নেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান জানান, আটক দুই কিশোর-কিশোরীকে থানায় এনে প্রয়োজনীয় তথ্য ও পরিচয় যাচাই-বাছাই করা হয়েছে। আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে তাদের

পুনরায় কক্সবাজারের সংশ্লিষ্ট রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..