1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৯ জন

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 23-08-2026 ইং
  • 12556 বার পঠিত
ad728

দেশে ডেঙ্গুর প্রকোপ আবারও বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৩৯ জন রোগী।

আজ রোববার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে সর্বাধিক ১৫৯ জন খুলনা বিভাগে এবং ১৩৫ জন ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া বরিশাল বিভাগে ১১৭ জন, চট্টগ্রাম

বিভাগে ১০০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৯১ জন, ময়মনসিংহ বিভাগে ৭৯ জন, রাজশাহী বিভাগে ৭১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬১ জন, রংপুর বিভাগে ২৩ জন এবং সিলেট বিভাগে ৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।

এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গু আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়াল ২৮ হাজার ৯২৯ জনে। অন্যদিকে নতুন পাঁচজনসহ এ বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮২ জনে।

প্রতিবেদনে আরও বলা হয়, চলতি বছরে এ পর্যন্ত চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছেন ২৬ হাজার ৮৯৭ জন রোগী। উল্লেখ্য, ২০২৪ সালে দেশে মোট ১ লাখ ১ হাজার ২১৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হন এবং সর্বমোট ৫৭৫

জনের মৃত্যু ঘটেছিল।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728
ad728