1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

চলতি আগস্টের ২২ দিনে রেমিট্যান্স ২১৪ কোটি ডলার ছাড়াল: শীর্ষে ইসলামী ব্যাংক

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 23-08-2026 ইং
  • 11441 বার পঠিত
ad728

চলতি আগস্ট মাসের প্রথম ২২ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২১৪ কোটি ৭৪ লাখ ৮০ হাজার মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় দাঁড়ায় প্রায় ২৬ হাজার ৪১৪ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)।

আজ রোববার (২৩ আগস্ট) বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, উল্লিখিত সময়ে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ১৫১ কোটি ৭৪ লাখ ৮০ হাজার ডলার, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৫ কোটি ৭৮ লাখ ৪০ হাজার ডলার এবং বিশেষায়িত

ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৬ কোটি ৭৬ লাখ ৭০ হাজার ডলার। এছাড়া বাংলাদেশে পরিচালিত বিদেশী ব্যাংকগুলোর শাখাগুলোর মাধ্যমে এসেছে ৪৪ লাখ ৮০ হাজার মার্কিন ডলার।

চলতি মাসের প্রথম ২২ দিনে একক ব্যাংক হিসেবে সবচেয়ে বেশি প্রবাসী আয় এনেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ব্যাংকটির মাধ্যমে আসা রেমিট্যান্সের পরিমাণ ৪৩ কোটি ৭ লাখ ডলার। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ কৃষি

ব্যাংক, যার মাধ্যমে এসেছে ২৪ কোটি ৫ লাখ ডলার। ৩য় স্থানে থাকা ব্র্যাক ব্যাংকের মাধ্যমে এসেছে ১৮ কোটি ৭৮ লাখ ৫০ হাজার ডলার।

অন্যান্য ব্যাংকের মধ্যে অগ্রণী ব্যাংকের মাধ্যমে ১৩ কোটি ৫১ লাখ ডলার, ট্রাস্ট ব্যাংকের মাধ্যমে ১১ কোটি ৮৪ লাখ ১০ হাজার ডলার এবং সোনালী ব্যাংকের মাধ্যমে ১১ কোটি ৬০ লাখ ১০ হাজার মার্কিন ডলারের প্রবাসী আয় দেশে এসেছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..