1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ: পরীক্ষা শুরু ৮ ডিসেম্বর

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 23-08-2026 ইং
  • 11058 বার পঠিত
ad728

চলতি বছরের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জুনিয়র বৃত্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ৮ ডিসেম্বর থেকে সারা দেশে একযোগে এই পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ১৫ ডিসেম্বর।

আজ রোববার (২৩ আগস্ট) ঢাকা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই সময়সূচি জানানো হয়। পরীক্ষার প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৩ ঘণ্টা ব্যাপী পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার বিষয়ভিত্তিক সময়সূচি:

  • ৮ ডিসেম্বর: বাংলা

  • ১০ ডিসেম্বর: ইংরেজি

  • ১৩ ডিসেম্বর: গণিত

  • ১৫ ডিসেম্বর: বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় (প্রতিটি ১ ঘণ্টা ৩০ মিনিট করে)

পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশাবলী: পরীক্ষা শুরু হওয়ার অন্তত ৩০ মিনিট আগে শিক্ষার্থীদের কেন্দ্রে আসন গ্রহণ করতে হবে। নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে পরীক্ষা শুরুর কমপক্ষে ৭ দিন আগে প্রবেশপত্র সংগ্রহ করতে বলা হয়েছে।

এছাড়া উত্তরপত্রের ওএমআর (OMR) শিটে রোল, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড সঠিকভাবে পূরণ করার পাশাপাশি ওএমআর শিট না ভাঁজ করার নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহারের সুযোগ

থাকলেও কেন্দ্রসচিব ব্যতীত অন্য কারও জন্য পরীক্ষাকেন্দ্রে মোবাইল বা কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস আনা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..