1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ে ৭ উইকেট শিকার শরিফুল ইসলামের

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 23-08-2026 ইং
  • 10387 বার পঠিত
ad728

ইনজুরি কাটিয়ে উঠেই বল হাতে নতুন ইতিহাস গড়েছেন বাংলাদেশি বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। অস্ট্রেলিয়ার মাটিতে ক্যারিয়ার সেরা বোলিং স্পেল উপহার দিয়ে স্বাগতিকদের ১ম ইনিংসে মাত্র ২১০ রানে গুঁড়িয়ে দিয়েছেন তিনি।

রোববার সকালে ম্যাকাইয়ের গ্রেট বেরিয়ার রিফ এরেনায় শরিফুলের বোলিং তোপে পড়ে স্বাগতিক অস্ট্রেলিয়া। ক্যারিয়ার সেরা এই দিনে শরিফুল ১৫ ওভার বল করে মাত্র ৪৮ রানের বিনিময়ে একাই তুলে নেন ৭টি মূল্যবান উইকেট।

ম্যাচের দ্বিতীয় দিনে টাইগারদের পথের কাঁটা হয়ে ওঠা ক্যামেরন গ্রিনকে দারুণ এক ইয়র্কারে এলবিডব্লিউ করে সাজঘরে ফেরান তিনি।

আর এই উইকেটের মাধ্যমেই আন্তর্জাতিক ক্রিকেটের দীর্ঘ ঐতিহাসিক রেকর্ডে নিজের নাম লেখান ২৫ বছর বয়সী এই পেসার।

অস্ট্রেলিয়ার মাটিতে সফরকারী কোনো বাঁহাতি পেসারের এক ইনিংসে ৭ উইকেট নেওয়ার কীর্তিটি সর্বশেষ দেখা গিয়েছিল ১৮৮৩ সালে।

এরপর দীর্ঘ সময় কোনো সফরকারী বাঁহাতি বোলার এ অর্জন ছুঁতে পারেননি। ২০২৬ সালে এসে ১৪৩ বছর আগের সেই ঐতিহাসিক রেকর্ড পুনরায় স্পর্শ করলেন শরিফুল ইসলাম।

সব মিলিয়ে সফরকারী দেশের মাত্র তৃতীয় বাঁহাতি পেসার হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে এক ইনিংসে ৭ উইকেট নেওয়ার গৌরব অর্জন করলেন তিনি। তার আগে কেবল ইংল্যান্ডের টম এমেট (১৮৭৯ সালে) ও রিচার্ড বার্লো (১৮৮৩ সালে) এই

অনন্য অর্জন অর্জন করেছিলেন। এছাড়া সফরকারী যেকোনো বোলারের ক্ষেত্রে এটি অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাসসেরা বোলিং তালিকার দ্বিতীয় স্থানে (ওয়েস্ট ইন্ডিজের কার্টলি অ্যামব্রোসের ২৫ রানে ৭ উইকেটের পরই) নাম লিখিয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..