1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

বাংলাদেশে ব্রাজিল দলের আসা নিয়ে আরেক ধাপ অগ্রগতি

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 23-08-2026 ইং
  • 10912 বার পঠিত
ad728

বাংলাদেশের ফুটবলে নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচিত হতে যাচ্ছে। ঢাকা জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করে গেছে ব্রাজিল ফুটবল ফেডারেশনের একটি প্রতিনিধি দল।


স্টেডিয়ামের সার্বিক পরিবেশ ও মাঠের সুযোগ-সুবিধা দেখে সন্তোষ প্রকাশ করেছে তারা। ভবিষ্যতে বাংলাদেশে নিরপেক্ষ ভেন্যু হিসেবে ম্যাচ আয়োজন কিংবা বাংলাদেশ জাতীয় দলের বিপক্ষে ব্রাজিলের মূল দল নিয়ে খেলার প্রাথমিক আগ্রহও দেখিয়েছে তারা।


বৃহস্পতিবার জাতীয় স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী কমিটির সদস্য ও গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ইকবাল হোসেন।


ব্রাজিলের পুরুষ জাতীয় দলের জেনারেল সুপারভাইজার সের্জিও দিমাস দে অলিভেইরার নেতৃত্বে পাঁচ সদস্যের এই প্রতিনিধি দল ভারত থেকে ঢাকায় আসে।দলের অন্য সদস্যরা হলেন—অ্যাডমিনিস্ট্রেটর ভিনিসিয়ুস বারোজো কস্তা, মার্কেটিং ও অপারেশন্স ম্যানেজার হোসে ভিতর সেনাতোরে দে পাওলা লিমা, ফিজিওলজিস্ট গিলের্মে পাসোস রামোস এবং নিরাপত্তা কর্মকর্তা ব্রুনো মাজ্জেই রেইস।


পরিদর্শনকালে ব্রাজিলের প্রতিনিধি দলটি মাঠের ড্রেনেজ সিস্টেম, পানি নিষ্কাশন ব্যবস্থা, ঘাসের মান এবং চলমান সংস্কার কাজ ঘুরে দেখে।


এছাড়া ড্রেসিংরুম, মিডিয়া বক্স ও গ্যালারির আসন পর্যবেক্ষণের পাশাপাশি মাঠে কর্মরত কর্মীদের সঙ্গেও কথা বলে তারা।


বাফুফের গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান বলেন, ‘তারা পুরো মাঠ ঘুরে ঘুরে দেখেছে ড্রেনেজ সিস্টেম কেমন, পানি কীভাবে দেওয়া হচ্ছে, ঘাসগুলো পর্যবেক্ষণ করেছে। মাঠের টেকনিশিয়ানদের সঙ্গেও কথা বলেছে। আমরা তাদের বোঝাতে সক্ষম হয়েছি যে মাঠের বাকি কাজ আগামী দুই সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে। স্টেডিয়ামের সার্বিক পরিবেশ দেখে তারা অত্যন্ত আনন্দিত ও মুগ্ধ।’


পরিদর্শনের প্রাথমিক পর্যবেক্ষণে বাংলাদেশে ম্যাচ খেলার বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে প্রতিনিধি দলটি। বাফুফে কর্মকর্তা ইকবাল হোসেন জানান, ‘তাদের মূল টার্গেট হলো আগামীতে তারা যেকোনো দেশের বিপক্ষে নিরপেক্ষ ভেন্যু হিসেবে আমাদের এখানে খেলতে চায়, অথবা আমাদের বাংলাদেশের বিপক্ষেও খেলতে পারে। মাঠের কাজ শেষ হলে প্রয়োজন মনে করলে তারা আরেকবার এসে পরিদর্শন করবে।’


তবে এই সফর নিয়ে ব্রাজিলের প্রতিনিধিরা এখনই চূড়ান্ত মতামত দেয়নি। শীঘ্রই বাফুফে সভাপতির সঙ্গে ব্রাজিল প্রতিনিধি দলের আলোচনার পর বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি। আর ব্রাজিলের মূল দলই শেষ পর্যন্ত সফরে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন এই কর্মকর্তা।


ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..