1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

জীবনে ও যাপনে ঘুমের ভূমিকা

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 23-08-2026 ইং
  • 11340 বার পঠিত
ad728

ঘুম থেকে ওঠার জন্য অ্যালার্ম সেট করে রাখা আমাদের অনেকের দৈনন্দিন জীবনের অংশ। তবে অ্যালার্ম ছাড়াও কি নির্দিষ্ট সময়ে ঘুম থেকে ওঠার অভ্যাস করা সম্ভব? বিশেষজ্ঞদের মতে, নিয়মিত ঘুমের সময়সূচি, পর্যাপ্ত ঘুম এবং আলো-অন্ধকারের সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে শরীরকে নির্দিষ্ট সময়ে নিজে থেকেই জেগে ওঠার জন্য অভ্যস্ত করা যায়।


একসময় স্কুলজীবনের নিয়মিত রুটিন শরীরের ভেতর একটি নির্ভরযোগ্য জৈবঘড়ি তৈরি করলেও পরবর্তী জীবনে সময়সূচি বৈচিত্র্যময় হয়ে ওঠায় অনেকেই ঘড়ি বা ফোনের অ্যালার্মের ওপর বেশি নির্ভরশীল হয়ে পড়েন। সঠিক সময়ে নিজে থেকেই ঘুম থেকে ওঠার অভ্যাস সকালে ঝিমুনি কমানো থেকে শুরু করে মেজাজ উন্নত করতেও সহায়ক হতে পারে।


নিজের ঘুমের ছন্দ বুঝুন


শরীর ও মন ঠিকমতো কাজ করার জন্য পর্যাপ্ত ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণভাবে প্রাপ্তবয়স্কদের প্রতি রাতে সাত থেকে নয় ঘণ্টা ঘুমানোর লক্ষ্য রাখা উচিত।


ছয় ঘণ্টার কম ঘুম অকালমৃত্যুর ঝুঁকি ২০ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। তবে সবার জন্য ঘুমের নির্দিষ্ট কোনো জাদুকরি সংখ্যা নেই।


ইউনিভার্সিটি অব টেক্সাস ডালাসের সেন্টার ফর ব্রেইন হেলথের সহকারী অধ্যাপক এবং স্লিপ ইনোভেশন ল্যাবসের সহযোগী পরিচালক ইটি বেন সাইমন বলেন, আট ঘণ্টা মাঝামাঝি একটি মান হলেও কেউ সাত ঘণ্টাতেও ভালো থাকতে পারেন, আবার কারও নয় ঘণ্টা ঘুম প্রয়োজন হতে পারে।


ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..