1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

এআই প্রযুক্তিতে শনাক্ত: নওগাঁয় কলেজছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 24-08-2026 ইং
  • 9266 বার পঠিত
ad728

নওগাঁ সরকারি কলেজের স্নাতকোত্তরের এক শিক্ষার্থীকে যৌন হয়রানির (ব্যাড টাচ) দায়ে কাজী আব্দুল্লাহ ওরফে ফুয়াদ (২২) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। একই সঙ্গে অপরাধে ব্যবহৃত

মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটককৃত ফুয়াদ বগুড়ার আদমদীঘি উপজেলার শান্তাহার জনকলোনি এলাকার স্থায়ী বাসিন্দা।

ঘটনার বিবরণ থেকে জানা যায়, গত ১৬ আগস্ট ওই ছাত্রী টিউশনে যাওয়ার জন্য মেস থেকে বের হন।

তিনি এটিম মাঠের পাশের গলি দিয়ে হেঁটে যাওয়ার সময় পেছন থেকে মোটরসাইকেল নিয়ে আসা এক যুবক তাকে লাঞ্ছিত করে দ্রুত সটে পড়ে।

পরবর্তীতে ভুক্তভোগী বিষয়টি সরাসরি জেলা পুলিশ সুপারকে জানালে তিনি দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য ডিবি পুলিশকে নির্দেশনা দেন।

পুলিশ সুপার কার্যালয়ের নির্দেশে ডিবির একটি বিশেষ টিম টানা পাঁচ দিন ধরে আধুনিক তথ্যপ্রযুক্তি ও এআই

সিসিটিভি ক্যামেরার ফুটেজ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে অপরাধী ও তার গাড়ি চিহ্নিত করতে সক্ষম হয়।

পরবর্তী সময়ে নওগাঁ ও বগুড়ার শান্তাহার এলাকায় জোরদার অভিযান চালিয়ে অভিযুক্ত তরুণকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে পুলিশ সুপার স্পষ্ট বার্তা দিয়ে জানান, সড়ক কিংবা অন্য কোনো স্থানে নারী ও শিশুদের নিরাপত্তার বিঘ্ন ঘটলে বা অপরাধমূলক কাজ করলে পুলিশ তা শক্ত হাতে দমন করবে।

কোনো অপরাধীকে ছাড় দেওয়ার সুযোগ নেই।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..