দেশের বাজারে আজ সোমবার (২৪ আগস্ট) ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনা ভ্যাটসহ ২ লাখ ৪৬ হাজার টাকারও বেশি দামে বিক্রি হচ্ছে।
একই সঙ্গে সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম লাখ টাকা ছাড়িয়ে প্রায় ১ লাখ ৬৫ হাজার টাকায় ঠেকেছে। পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েছে রুপার দামও, ভালো মানের এক ভরি রুপার গহনা বিক্রি হচ্ছে ৫ হাজার টাকার ওপরে।
গত ২২ আগস্ট থেকে কার্যকর হওয়া বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নতুন দর অনুযায়ী বর্তমানে বাজারে সোনা ও রুপার বিক্রয়মূল্য নিম্নরূপ:
সোনার বর্তমান বাজারদর (ভ্যাটসহ):
২২ ক্যারেট (প্রতি ভরি): ২ লাখ ৪৬,১১০ টাকা
২১ ক্যারেট (প্রতি ভরি): ২ লাখ ৩৫,০৩০ টাকা
১৮ ক্যারেট (প্রতি ভরি): ২ লাখ ১,৮৪৬ টাকা
সনাতন পদ্ধতি (প্রতি ভরি): ১ লাখ ৬৪,৮১২ টাকা
রুপার বর্তমান বাজারদর (প্রতি ভরি):
২২ ক্যারেট: ৫,৪৮২ টাকা
২১ ক্যারেট: ৫,২৪৯ টাকা
১৮ ক্যারেট: ৪,৪৯১ টাকা
সনাতন পদ্ধতি: ৩,৩৮৩ টাকা
বাজুস জানিয়েছে, পরবর্তী নির্দেশ বা নতুন মূল্য নির্ধারণ না হওয়া পর্যন্ত দেশজুড়ে এই দর বজায় থাকবে।