1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

ভৈরবে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের কোপে সাবেক পৌর কাউন্সিলর আল-আমিন সৈকত নিহত

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 24-08-2026 ইং
  • 9574 বার পঠিত
ad728

কিশোরগঞ্জের ভৈরবে দুর্বৃত্তদের নৃসংশ হামলায় ভৈরব পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. আল-আমিন সৈকত (৪০) নিহত হয়েছেন।

গত রোববার (২৩ আগস্ট) দিনগত মধ্যরাতে ভৈরব বাজারের টিনপট্টি এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত আল-আমিন সৈকত ভৈরবপুর উত্তরপাড়ার আড়াই বেপারি বাড়ির ব্যবসায়ী মরহুম জসিম মিয়ার ছেলে।

রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি তিনি ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রের তথ্য মতে, রাত সাড়ে ১২টার দিকে টিনপট্টি এলাকা দিয়ে যাওয়ার সময় একদল দুর্বৃত্ত আল-আমিন সৈকতকে লক্ষ্য করে ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে।

তারা তাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

তবে তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটলে চিকিৎসকরা তাকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন। পরে ঢাকা নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে ভৈরব থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান জানান,

ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..