1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

সালমান শাহ হত্যা মামলা: খলনায়ক ডনের ৭ দিনের রিমান্ড চায় সিআইডি

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 24-08-2026 ইং
  • 10229 বার পঠিত
ad728

চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া চলচ্চিত্র অভিনেতা আশরাফুল হক ডনকে ৭ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গত ২০ আগস্ট ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পরিদর্শক মো. মজিবুর রহমান আসামিকে হাজির করে এই রিমান্ড আবেদন করেন। সিআইডির আবেদনের প্রেক্ষিতে আদালত আসামির

উপস্থিতিতে আগামী ২৭ আগস্ট রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন।

আজ সোমবার (২৪ আগস্ট) ঢাকার সিএমএম আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা (জিআরও) উপপরিদর্শক মো. শাহ আলম রিমান্ড আবেদনের তথ্য নিশ্চিত করেন।

নথিসূত্রে জানা যায়, চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার এজাহারনামীয় আসামি হওয়ার কারণে ডনের বিদেশযাত্রায়

আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা জারি করা ছিল। সৌদি আরবে ওমরাহ পালনে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন পুলিশের সংকেতের ভিত্তিতে সিআইডি তাঁকে আটক করে নিজেদের হেফাজতে নেয়।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসভবন থেকে চিত্রনায়ক সালমান শাহর লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা হিসেবে দেখানো হলেও পরবর্তীতে অপমৃত্যুর মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।

এরপর গত ২০২৫ সালের ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তাঁর ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম বাদী হয়ে রমনা থানায় সামিরা হক ও খল অভিনেতা ডনসহ ১১ জনের বিরুদ্ধে নতুন করে হত্যা মামলা দায়ের করেন।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..