1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

কক্সবাজারে লাখো রোহিঙ্গার সমাবেশ: আরকানে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের আকুল আকুতি

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 25-08-2026 ইং
  • 10083 বার পঠিত
ad728

মিয়ানমারের রাখাইন রাজ্যে ঘটে যাওয়া নারকীয় গণহত্যার নয় বছর পূর্তিতে নিজ জন্মভূমিতে ফিরে যাওয়ার সুনির্দিষ্ট দাবিতে মুখরিত হয়ে উঠেছে কক্সবাজারের উখিয়া আশ্রয়শিবির। ৯টি বছর নির্বাসনে কাটিয়ে দেওয়ার পর নিজেদের অধিকার আদায় ও নিজ ভিটেমাটিতে ফিরে যাওয়ার আকুল আকুতি জানাতে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করেছেন লাখো রোহিঙ্গা।

আজ মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে উখিয়ার ক্যাম্প-৪ এক্সটেনশনের ফুটবল মাঠে ‘নাইন ইয়ারস গন, থিংক টেন মিনিটস ফর রোহিঙ্গা’ (৯ বছর পার, রোহিঙ্গাদের নিয়ে ১০ মিনিট ভাবুন) শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে এক বিশাল সমাবেশের আয়োজন করা হয়। নাগরিক সংগঠন ‘ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গা’ (ইউসিআর)-এর উদ্যোগে আয়োজিত এই সমাবেশে উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্প থেকে শিশু, যুবক ও বৃদ্ধসহ সব বয়সের লাখো রোহিঙ্গা সমবেত হন।

সমাবেশ থেকে ২০১৭ সালের মিয়ানমার সেনাবাহিনীর ভয়াবহ হত্যাযজ্ঞের শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয়। একইসঙ্গে রোহিঙ্গা গণহত্যার সুষ্ঠু বিচার, আন্তর্জাতিক অপরাধ আদালতের কাছে জবাবদিহিতা এবং মিয়ানমারে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জোর দাবি উত্থাপন করা হয়।

সমাবেশে বক্তব্য দিতে গিয়ে রোহিঙ্গা অধিকারকর্মীরা ক্ষোভ ও হতাশা প্রকাশ করে জানান, গত ৯ বছরেও তাঁদের স্বজন হারানোর ক্ষত শুকায়নি। নিজ মাতৃভূমি ছেড়ে পরবাসে মানবেতর জীবনযাপন করতে করতে তাঁরা ক্লান্ত। ইউসিআর নেতারা বলেন, "বাংলাদেশ সরকার ও জনগণ মানবিক কারণে আমাদের আশ্রয় দিয়েছে, সেজন্য আমরা চিরকৃতজ্ঞ। তবে আমরা এখানে আর থাকতে চাই না। আমরা আমাদের জন্মভূমি আরকানে ফিরে যেতে চাই।"

বক্তারা বিশ্বনেতৃত্ব ও মানবিক বিশ্বের দৃষ্টি আকর্ষণ করে বলেন, "আমরা বিশ্ববাসীর কাছে কেবল ১০টি মিনিট সময় চাই—আমাদের কষ্ট অনুধাবন করার জন্য। আমাদের ফেরত পাঠানো হতে হবে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ। শুধু সীমান্ত পার করে দেওয়া সমাধান নয়; মিয়ানমারে পৌঁছানোর পর নাগরিকত্ব, চলাফেরার স্বাধীনতা, নিরাপত্তা ও স্বাভাবিক জীবিকার সুনির্দিষ্ট নিশ্চয়তা দিতে হবে।"

সমাবেশের শেষ পর্যায়ে উখিয়া ক্যাম্পজুড়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত লাখো রোহিঙ্গা একযোগে তাঁদের নিজস্ব ভাষায় স্লোগান তুলতে থাকেন—‘শেষ হত এক্কান, ফিরত চাই আরকান’ (আমাদের শেষ কথা একটাই, আমরা আরকানে ফিরতে চাই)। টানা ১০ মিনিট ধরে এ স্লোগানের মাধ্যমে বিশ্ব বিবেককে জাগ্রত করার চেষ্টা চালান তাঁরা।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..