1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

কম মূল্য ঘোষণা দিয়ে জালিয়াতি: শাহজালালে ২ কোটি ৭ লাখ টাকার ল্যাপটপ-ট্যাব জব্দ করলো কাস্টমস গোয়েন্দা

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 25-08-2026 ইং
  • 9079 বার পঠিত
ad728

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারফ্রেইট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এক হাজার ১৬৭টি ল্যাপটপ এবং ১০০টি ট্যাব ও আইপ্যাড জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। কম মূল্য ঘোষণা (আন্ডার-ইনভয়েসিং) দিয়ে শুল্ক ফাঁকির উদ্দেশ্যে আনা এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য দুই কোটি সাত লাখ ২১ হাজার ৫ ৭০ টাকা

আজ মঙ্গলবার (২৫ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।

জব্দকৃত চালানের বিস্তারিত ও মূল্যায়নের চিত্র:

এনবিআর সূত্রে জানা যায়, দুটি চালানেই ঘোষিত মূল্য ছিল মাত্র ৫,৫০০ মার্কিন ডলার। তবে কায়িক পরীক্ষা ও মূল্যায়নের পর আসল মূল্য দাঁড়ায় ১,৬৭,৭৮৬ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২.০৭ কোটি টাকা)। আটক করা চালান দুটির আমদানিকারক প্রতিষ্ঠান ‘সরদার গ্লোবাল ট্রেড’ এবং সিঅ্যান্ডএফ এজেন্ট হিসেবে কাজ করছিল ‘ফাহিম ফাইভ স্টার লিমিটেড’।

  • প্রথম চালান: ঘোষিত মূল্য ছিল ৩,৫০০ ডলার, যা মূল্যায়নের পর দাঁড়ায় ১,০৩,৩২৭ ডলার (১ কোটি ২৭ লাখ ৮৫ হাজার ৫৮৪ টাকা)। এতে পাওয়া যায় ৭৪০টি ল্যাপটপ (এইচপি কোর আই-৫ ও আই-৩), ৬০টি ট্যাব/আইপ্যাড। এই চালানে ঘোষণার চেয়ে ৪৩টি অতিরিক্ত ল্যাপটপ বেশি পাওয়া যায়।

  • দ্বিতীয় চালান: ঘোষিত মূল্য ছিল ২,০০০ ডলার, যা মূল্যায়নের পর দাঁড়ায় ৬৪,২৫৯ ডলার (৭৯ লাখ ৩৫ হাজার ৯৮৬ টাকা)। পরীক্ষা শেষে এ চালানে পাওয়া যায় ৪২৭টি ল্যাপটপ এবং ৪০টি ট্যাব/আইপ্যাড। এখানে ঘোষণার চেয়ে ৩৯টি অতিরিক্ত ল্যাপটপ জব্দ করা হয়।

ইলেকট্রনিক্স পণ্যের পাশাপাশি চালানগুলোতে অঘোষিত গাড়ির যন্ত্রাংশও উদ্ধার করা হয়েছে। সংশ্লিষ্ট আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টের বিরুদ্ধে শুল্ক আইনে আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..