1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

উত্তর কোরিয়া প্রদর্শন করল ‘হোয়াসং-২০’, বিশ্বের সবচেয়ে শক্তিশালী আইসিবিএম

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 11-10-2025 ইং
  • 14726 বার পঠিত
ad728

উত্তর কোরিয়া সম্প্রতি তার সর্বাধুনিক সবচেয়ে শক্তিশালীআন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) ‘হোয়াসং-২০প্রদর্শন করেছে। গত শুক্রবার (১০ অক্টোবর) পিয়ংইয়ংয়ে ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সামরিক কুচকাওয়াজে দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের উপস্থিতিতে এই ক্ষেপণাস্ত্রটি উন্মোচিত হয়।

 হোয়াসং-২০ ক্ষেপণাস্ত্রটিকে উত্তর কোরিয়ার সামরিক ক্ষমতার একটি নতুন উচ্চতা হিসেবে মূল্যায়ন করা হচ্ছে। এটি দীর্ঘ পাল্লার এবং প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করার ক্ষমতাসম্পন্ন বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এটি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড পর্যন্ত আঘাত হানতে সক্ষম।

৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সামরিক কুচকাওয়াজে হোয়াসং-২০ প্রদর্শন ক্ষমতা আধিপত্য প্রদর্শনের একটি স্পষ্ট বার্তা হিসেবে গণ্য হচ্ছে। কিম জং উন তাঁর বক্তৃতায় দেশটির সার্বভৌমত্ব রক্ষায় কোনও আপোষ হবে না বলে উল্লেখ করেন।

উত্তর কোরিয়ার এই নতুন ক্ষেপণাস্ত্র প্রদর্শন বিশ্ববাসীর নজর কেড়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া জাপানের সঙ্গে উত্তেজনা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এই ধরনের অস্ত্র পরীক্ষা প্রদর্শনের বিষয়টি নিয়ে নিয়মিত উদ্বেগ প্রকাশ করে আসছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728