1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

আগামী নির্বাচনে তিনগুণ বেশি সেনা মোতায়েন হবে: মেজর জেনারেল হাকিমুজ্জামান

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 11-10-2025 ইং
  • 63009 বার পঠিত
ad728

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পূর্ববর্তী যেকোনো সময়ের তুলনায় তিনগুণ বেশি সেনা মোতায়েন করা হবে বলে জানিয়েছেন সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ কর্মকর্তা মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান।

তিনি বলেন,

জাতীয় নির্বাচনের সময় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী পূর্ণ প্রস্তুত। এবারের নির্বাচনে অতীতের তুলনায় প্রায় তিনগুণ বেশি সেনা সদস্য মোতায়েন থাকবে, যাতে জনগণ নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে।

সেনাবাহিনী শুধু ভোটকেন্দ্রের নিরাপত্তায় নয়, বরং পূর্বপ্রস্তুতি, ঝুঁকিপূর্ণ এলাকা নির্ধারণ, অপারেশনাল সহায়তায় কাজ করবে।

আমরা চাইএকটি শান্তিপূর্ণ, সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হোক, যেখানে সেনাবাহিনী শুধু নিরাপত্তা নয়, আস্থা তৈরির প্রতীক হিসেবে কাজ করবে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্বাচনে সেনা মোতায়েন নিয়ে ইতোমধ্যে যৌথ বাহিনীর সঙ্গে সমন্বয় চলছে। আগামী মাসেই সংশ্লিষ্ট বাহিনী নির্বাচন কমিশনের মধ্যে আনুষ্ঠানিক বৈঠক হতে পারে।

সেনাবাহিনীর ধরনের প্রস্তুতি নির্বাচনী পরিবেশে জনগণের আস্থা বৃদ্ধির একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এখন দেখার বিষয়বিভিন্ন রাজনৈতিক দল আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সেনা মোতায়েনের এই সিদ্ধান্তকে কীভাবে গ্রহণ করে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..