1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

জন্মদিনে মুক্তি পাবে প্রয়াত আশা ভোঁসলের শেষ গান

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 27-08-2026 ইং
  • 8073 বার পঠিত
ad728

আগামী ৮ সেপ্টেম্বর ভারতীয় সংগীতের প্রয়াত নক্ষত্র আশা ভোঁসলের জন্মবার্ষিকী। বিশেষ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রকাশ করা হচ্ছে তার রেকর্ড করা শেষ গান। ফলে প্রয়াত এই কিংবদন্তির কণ্ঠে আরও একবার নতুন সুরের আবেশে ফিরবেন তিনি- এমন খবরেই আবেগাপ্লুত সংগীতপ্রেমীরা।

আশা ভোঁসলের কণ্ঠে রেকর্ড করা শেষ গানটি থাকছে আসন্ন কমেডি-ড্রামা সিনেমা ‘ওম কা হরি’-তে। ‘এ মেরি জিন্দেগি, তু ছুপি হ্যায় কাহাঁ’ শিরোনামের গানটি রেকর্ড করা হয়েছিল ২০২৩ সালের শেষ দিকে।

তখন শিল্পীর বয়স ছিল ৯০ বছর। দীর্ঘ সংগীতজীবনের শেষ প্রান্তেও তার কণ্ঠের জাদু যে এতটুকু ম্লান হয়নি, এই গানটি যেন তারই আরেকটি স্মারক হয়ে থাকছে। প্রিয় শিল্পীর শেষ রেকর্ড করা গান শুনতে তাই স্বাভাবিকভাবেই অপেক্ষায় রয়েছেন ভক্তরা।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..