1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

সাহলাওয়িকে টপকে আল নাসরের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রোনালদো, মাইলফলক ১০০০-এর আরও কাছে

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 29-08-2026 ইং
  • 7457 বার পঠিত
ad728

রেকর্ড আর ক্রিশ্চিয়ানো রোনালদো যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ। একচল্লিশ বছর বয়সে পা রেখেও অবিচল গতিতে ছুটে চলছেন এই পর্তুগিজ তারকা। এবার সৌদি প্রো লিগের দল আল নাসরের জার্সিতে গড়েছেন আরেকটি ঐতিহাসিক রেকর্ড—ক্লাবটির সর্বকালের একক সর্বোচ্চ গোলদাতা এখন সিআরসেভেন।

রোববার রাতে আল তাওউনের বিপক্ষে ২-১ গোলের রোমাঞ্চকর জয় পায় আল নাসর। দলের হয়ে জয়সূচক গোলটি করেন রোনালদো। এই গোলের মাধ্যমে সৌদি প্রো লিগে আল নাসরের হয়ে তাঁর মোট গোলসংখ্যা দাঁড়াল ১০৪টিতে।

ম্যাচের ৫০তম মিনিটে করা গোলটির মাধ্যমে রোনালদো পেছনে ফেলেন দেশটির কিংবদন্তি ফুটবলার মোহাম্মদ আল সাহলাওয়িকে। সাহলাওয়ি ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত আল নাসরের হয়ে ২০৫ ম্যাচে ১০৩টি গোল করেছিলেন। ২০২৩ সালের জানুয়ারিতে আল নাসরে যোগ দিয়ে মাত্র তিন বছরের কিছু বেশি সময়েই সাহলাওয়ির সেই এক দশকের রেকর্ড নিজের করে নিলেন রোনালদো।

এই নিয়ে রোনালদোর পেশাদার ক্যারিয়ারের মোট গোলসংখ্যা দাঁড়াল ৯৭৮টিতে। ঐতিহাসিক ১০০০ গোলের অবিশ্বাস্য মাইলফলক স্পর্শ করতে তাঁর প্রয়োজন আর মাত্র ২২টি গোল।

রোমাঞ্চকর এই ম্যাচে ম্যাচের ১১তম মিনিটে মোহাম্মদ বাসসামের গোলে পিছিয়ে পড়েছিল আল নাসর। তবে প্রথমার্ধের ইনজুরি সময়ে সামু কোস্তার গোলে সমতায় ফেরে দলটি। বিরতির পর ৫০তম মিনিটে জোয়াও ফেলিক্স ও মোহামেদ সিমাকানের যৌথ আক্রমণের জোগান থেকে হালকা ছোঁয়ায় জয়সূচক ও রেকর্ডগড়া গোলটি করেন রোনালদো। এই জয়ে চলতি মৌসুমে টানা চার জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখল আল নাসর।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..