1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

খাদ্যশস্যের মজুদে অনিয়ম বা গাফিলতি পেলে কাউকে ছাড় নয়: খাদ্যমন্ত্রী

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 29-08-2026 ইং
  • 5911 বার পঠিত
ad728

দেশের মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং যেকোনো দুর্যোগ বা জরুরি পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত খাদ্যশস্যের মজুদ রাখাই খাদ্য মন্ত্রণালয়ের প্রধান চ্যালেঞ্জ বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। একই সাথে খাদ্যশস্যের সরবরাহ ও মজুদ ব্যবস্থাপনায় কোনো অনিয়ম বা গাফিলতি পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

আজ শনিবার (২৯ আগস্ট) দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া গিরিশ ইনস্টিটিউশনে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী জানান, সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করতে মজুদ, সরবরাহ ও বণ্টন ব্যবস্থাপনায় বর্তমানে কঠোর নজরদারি চালানো হচ্ছে। ইতোমধ্যে মাঠপর্যায়ে বিভিন্ন অনিয়ম ও গাফিলতির প্রমাণ পেয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকারি খাদ্যশস্যের বণ্টন ব্যবস্থা স্বচ্ছ রাখতে পর্যায়ক্রমে দেশের প্রতিটি জেলার খাদ্য গুদাম সরেজমিনে পরিদর্শন করার ঘোষণা দেন তিনি।

দেশে সার সংকট সম্পর্কিত এক প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী বলেন, দেশে কোনো কৃত্রিম সার সংকট নেই; তবে বণ্টনে কিছুটা তারতম্য থাকতে পারে। এ নিয়ে বিভ্রান্তি না ছড়িয়ে সঠিক তথ্য তুলে ধরতে তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..