1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা ও হুমকির সত্যতা পায়নি পিবিআই, নারাজির সিদ্ধান্তের কথা জানালেন বাদী

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 29-08-2026 ইং
  • 8465 বার পঠিত
ad728

অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে দায়ের করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় অভিযোগের সত্যতা মেলেনি বলে আদালতে প্রতিবেদন দাখিল করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পিবিআইয়ের উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম সম্প্রতি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ সংক্রান্ত চূড়ান্ত প্রতিবেদন জমা দেন।

মামলার নথি ও তদন্ত প্রতিবেদন সূত্রে জানা যায়, ফ্যাশন ডিজাইনার আয়েশাহ আনুম ফারযাহ সানায়াহ চৌধুরী ২০২৫ সালের ২৭ নভেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তানজিন তিশার বিরুদ্ধে মামলাটি করেন। এতে তিশার বিরুদ্ধে ৭৫ হাজার টাকা মূল্যের একটি শাড়ি নিয়ে ফেরত না দেওয়া, অকথ্য ভাষায় গালিগালাজ এবং সামাজিক ও শারীরিকভাবে লাঞ্ছিত করার হুমকির অভিযোগ আনা হয়েছিল।

তবে পিবিআই তদন্ত প্রতিবেদনে উল্লেখ করে, বাদীর কাছ থেকে শাড়ি নেওয়ার পর তিশার তৎকালীন ড্রাইভার চাকরি ছেড়ে চলে যাওয়ায় এবং যোগাযোগে বিলম্ব হওয়ায় শাড়িটি সময়মতো ফেরত দেওয়া হয়নি। পরবর্তীতে ডাকযোগে শাড়িটি ফেরত পাঠানো হয়েছে এবং মেসেঞ্জারের বার্তার তথ্যাদি পর্যালোচনা করে হুমকি কিংবা প্রতারণার কোনো প্রাথমিক সত্যতা পাওয়া যায়নি। এমনকি তদন্তকালে বাদীও অভিযোগ সংক্রান্ত কোনো দালিলিক প্রমাণ উপস্থাপন করতে পারেননি।

এদিকে পুলিশের এই তদন্ত প্রতিবেদনে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী সানায়াহ চৌধুরী। অভিযোগ সত্য প্রমাণিত না হওয়াকে ‘অদৃশ্য কারণ’ ও ন্যায়বিচার থেকে বঞ্চিত হওয়া হিসেবে দেখছেন তিনি। পুলিশের এই চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে আগামী ৯ সেপ্টেম্বর ধার্য দিনে আদালতে নারাজির (নো-কনফিডেন্স) আবেদন করা হবে বলে জানান তিনি ও তাঁর আইনজীবী।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728
ad728