1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

‘দেশে আর গুম ও নির্যাতনের মতো শব্দ থাকবে না’: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 29-08-2026 ইং
  • 5993 বার পঠিত
ad728

বর্তমান সরকার গুম, খুন ও নির্যাতনমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এমন এক সমাজব্যবস্থা গড়া হবে, যেখানে গুম বা নির্যাতনের কোনো স্থান থাকবে না বলে জানান তিনি।

আগামীকাল ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ উপলক্ষে আজ শনিবার (২৯ আগস্ট) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের ভেন্যু পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মন্ত্রী।

আহমেদ আজম খান বলেন, দীর্ঘ ১৮ বছর বিএনপি গুম ও নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে নির্যাতনের শিকার হয়েছেন, তাঁর ভাই আরাফাত রহমান কোকো নির্যাতনের শিকার হয়ে মারা গেছেন এবং বেগম খালেদা জিয়াও কোনো আপস না করে নির্যাতন সহ্য করেছেন। তিনি ঘোষণা দেন, আগামীকাল সকাল ১০টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উদ্যোগে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের সমাবেশ অনুষ্ঠিত হবে।

পরিদর্শনকালে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, "দেশে গুমের কালো অধ্যায় শেষ হয়ে গেছে।" তিনি পুনর্ব্যক্ত করেন যে, অতীতের সকল গুম ও মানবতাবিরোধী অপরাধের সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি জানান, দায়ী ব্যক্তিরা জেলে রয়েছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে তাদের বিচার কাজ সম্পন্ন হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..