1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

নেপালে প্রলয়ঙ্করী বন্যায় অলৌকিক বেঁচে ফেরা: আশপাশের সব ভেসে গেলেও অক্ষত সবুজ বাড়ি

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 29-08-2026 ইং
  • 6946 বার পঠিত
ad728

নেপালে ঘটে যাওয়া ভয়াবহ আকস্মিক বন্যায় ব্যাপক প্রাণহানি, ঘরবাড়ি ধ্বংস ও এলাকা প্লাবিত হওয়ার মর্মান্তিক দৃশ্যের মাঝেও তৈরি হয়েছে এক অলৌকিক বেঁচে ফেরার গল্প। চারপাশের একের পর এক স্থাপনা পানির তোড়ে ভেঙে মাটির সাথে মিশে গেলেও অটলভাবে দাঁড়িয়ে থাকা একটি সবুজ রঙের দোতলা বাড়ি এবং তার ভেতরের বাসিন্দাদের অলৌকিকভাবে রক্ষা পাওয়ার ঘটনাটি বিশ্বজুড়ে নেটিজেনদের নজর কেড়েছে। এনডিটিভির প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, গর্জাতে থাকা কাদা-পানির প্রবল স্রোত এলাকাটিতে আছড়ে পড়ার পর চোখের পলকে আশপাশের অবকাঠামো তছনছ করে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। তবে সেই ধ্বংসযজ্ঞের মুখেও এলাকাটির একটি সবুজ দোতলা বাড়ি অবিচল ও অক্ষত অবস্থায় দাঁড়িয়ে থাকে। বাড়িটি ধসে না পড়লেও তার ভেতরে একটি পুরো পরিবার আটকে থাকায় নেটিজেনদের মাঝে তাদের নিরাপত্তা নিয়ে তীব্র উৎকণ্ঠা ও সামাজিক মাধ্যমে প্রার্থনার ঝড় ওঠে।

পরবর্তীতে নেটিজেনদের স্বস্তি দিয়ে অপর এক ভিডিও বার্তায় জানানো হয়, ধ্বংসস্তূপের মাঝেও টিকে থাকা সেই বাড়ির সব সদস্য অলৌকিকভাবে জীবিত এবং সম্পূর্ণ নিরাপদে উদ্ধার হয়েছেন। দুটি ভিডিওই অনলাইনে ইতোমধ্যে লাখ লাখ ব্যবহারকারী দেখেছেন। একই সাথে ভয়াল প্রাকৃতিক বিপর্যয়ের মুখে এমন মজবুত নির্মাণশৈলীর প্রশংসা করে ভবনটির প্রকৌশলীকে অভিবাদন জানানোর পাশাপাশি পরিবারের সবার বেঁচে ফেরায় স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..