1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

কিয়েভে রুশ ড্রোন হামলায় গুদামে ভয়াবহ বিস্ফোরণ: মেয়রসহ নিহত ৩৭, তদন্তে ইউক্রেন

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 29-08-2026 ইং
  • 5796 বার পঠিত
ad728

ইউক্রেনের রাজধানী কিয়েভের পশ্চিম উপকণ্ঠে রাশিয়ার ড্রোন হামলায় একটি গুদামে বিশাল অগ্নিকাণ্ড ও একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে স্থানীয় গ্রামের মেয়রসহ অন্তত ৩৭ জন নিহত হয়েছেন বলে আজ শনিবার (২৯ আগস্ট) নিশ্চিত করেছে কিয়েভ কর্তৃপক্ষ। আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে জানানো হয়, শুক্রবার গভীর রাতে কিয়েভের পশ্চিমাঞ্চলীয় উপকণ্ঠ মিলা শহরের একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রাঙ্গণে মনুষ্যবিহীন রুশ ড্রোন আঘাত হানে। এতে স্থাপনাটিতে রাখা বিস্ফোরক জাতীয় বস্তুতে আগুন ধরে যায় এবং মুহুর্মুহু বিস্ফোরণ ঘটে। হামলায় নিহতদের মধ্যে পার্শ্ববর্তী দিমিত্রিভস্কা গ্রামের মেয়র তারাছ দিদিচও রয়েছেন বলে জানিয়েছেন কিয়েভ অঞ্চলের গভর্নর তৈমুর তকাচেনকো। আগুন শনিবার দিনজুড়ে জ্বলছিল এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

এই ঘটনার পর কিয়েভের প্রসিকিউটর কার্যালয় থেকে একটি ফৌজদারি তদন্ত শুরু করার কথা জানানো হয়েছে। আবাসিক এলাকার কাছে এবং প্রয়োজনীয় সরকারি অনুমতি ছাড়া এ জাতীয় বিপজ্জনক বস্তু মজুদ রাখার বৈধতা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী সের্গেই কোরেতস্কি ও প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। টেলিগ্রামে এক বার্তায় প্রধানমন্ত্রী কোরেতস্কি এই ঘটনাকে ‘গুরুতর ফৌজদারি অবহেলা’ আখ্যা দিয়ে দায়ী ব্যক্তিদের কঠোর শাস্তির দাবি জানান। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, "আবাসিক এলাকার কাছাকাছি গোলাবারুদ বা বিস্ফোরক মজুদ রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই ঘটনা থেকে উপযুক্ত শিক্ষা নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।"

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..